কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজাকে কয়েকশ ভাগে ভাগ করে নতুন মানচিত্র প্রকাশ ইসরায়েলের

শুক্রবার গাজা উপত্যকার নতুন মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
শুক্রবার গাজা উপত্যকার নতুন মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে কয়েকশ এলাকায় ভাগে করে নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ভবিষ্যতে গাজার বাসিন্দাদের যুদ্ধ এড়াতে এই মানচিত্র সহায়তা করবে বলে দাবি করেছে ইসরায়েল।

শুক্রবার (১ ডিসেম্বর) ইসরায়েল ও হামাসের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরপর এই নতুন মানচিত্র প্রকাশ করেছে নেতানিয়াহু বাহিনী।

বিবিসির খবরে বলা হয়েছে, নতুন মানচিত্রে গাজার বিভিন্ন এলাকাকে নম্বর দিয়ে চিহ্নিত করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বেসামরিক নাগরিকদের যুদ্ধের পরবর্তী ধাপের জন্য প্রস্তুতে সহায়তা করতে এই মানচিত্র তৈরি করা হয়েছে। এরই মধ্যে মানচিত্রটি অনলাইনে প্রকাশ করা হয়েছে।

এদিকে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপর গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বাসিন্দাদের আরও দক্ষিণে সরে যেতে লিফলেট বিতরণ করেছে ইসরায়েলি বাহিনী। লিফলেটের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে দেখা যায়, খান ইউনিস শহরকে বিপজ্জনক সামরিক এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ জন্য শহরের পূর্বাঞ্চলের বাসিন্দাদের পাশের রাফাহ এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে।

এর আগেও গাজায় একই ধরনের লিফলেট বিতরণ করেছে ইসরায়েলি বাহিনী। তারা বলছে, গাজায় বেসামরিক নাগরিকদের হতাহত এড়াতে অনেক উপায়ের মধ্যে লিফলেট বিতরণও একটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X