কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:২২ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানীকে সপরিবারে হত্যা

প্রফেসর ড. সুফিয়ান তায়েহ। ছবি : সংগৃহীত
প্রফেসর ড. সুফিয়ান তায়েহ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বনামধন্য বিজ্ঞানী এবং ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার প্রেসিডেন্ট প্রফেসর ড. সুফিয়ান তায়েহকে সপরিবারে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা।

শনিবার গাজা উপত্যকায় এক ভয়াবহ হামলায় তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়। খবর প্যালেস্টাইন কর্নিক্যালসের।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতদের ভেতর ফিলিস্তিনি এই বিজ্ঞানী ছাড়াও আরো অনেক শিক্ষাবিদ ও বিজ্ঞানী রয়েছেন। সফল বিজ্ঞানী এবং পরিবারের প্রতি দায়বদ্ধ ড. সুফিয়ান পদার্থবিদ্যা এবং ফলিত গণিতে নেতৃত্বদানকারী গবেষকদের একজন।

২০২১ সালের তিনি বিশ্বের দুই শতাংশ শ্রেষ্ঠ গবেষকদের একজন ছিলেন বলে জানিয়েছে কুদস নিউজ নেটওয়ার্ক। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তায়েহ’র গবেষণা খ্যাতি পেয়েছে। ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশন ইউনেসকো তার কাজের স্বীকৃতি দিয়েছে।

এদিকে দেড় মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত ২৪ নভেম্বর প্রথমবারের মতো চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর দুই দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার সকাল ৭টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই। তবে গাজায় যুদ্ধবিরতি আবারও কার্যকর করতে আলোচনা চলছে বলে জানিয়েছে কাতার।

যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শুক্রবার সকালে শেষ হলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের হামলা শুরু করে ইসরায়েলি সেনারা। নতুন করে হামলা শুরুর প্রথম দিনে গাজায় ১৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলি হামলায় গাজায় ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রাবাসে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের নেতৃত্বে আবুল হাসান ও আশফাক

জামালপুরে পৃথক মামলায় একজনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন

অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

পাহাড়ি ঢলে ভেসে গেল বিদ্যালয়

আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সময় জানালেন বেবিচক চেয়ারম্যান

আসামি ধরতে টিনের চালে পুলিশ

নতুন পে-স্কেলের গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে

১০

১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

১১

আর্জেন্টিনার হারে মাথা ন্যাড়া করে সমর্থন ছাড়লেন ২ যুবক

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান

১৩

সড়ক নয়, যেন ময়লার ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

১৪

পরিচালক শাহীন, টুটুল, গাজী মাহবুবের নামে জিডি, মানহানি মামলার প্রস্তুতি

১৫

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

১৬

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাই মদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

১৭

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

১৮

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

১৯

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

২০
X