কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আল আকসা মসজিদে নামাজে ইসরায়েলের বাধা

আল আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলি সেনাদের বাধা। ছবি : এএফপি।
আল আকসা মসজিদে প্রবেশে ইসরায়েলি সেনাদের বাধা। ছবি : এএফপি।

গাজায় অব্যাহত বোমা হামলা করছে ইসরায়েল। এ হামলা থেকে বাদ পড়েনি মসজিদ, বিদ্যালয় বা হাসপাতাল। এরমধ্যে মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে নামাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি সপ্তাহেই ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদে যুবকদের প্রবেশে বাধা দিয়ে আসছে। এমনকি তাদের মসজিদের কাছেও যেতে দেওয়া হয় না।

প্রতি শুক্রবার এ পবিত্র জায়গাটিতে জুমার নামাজে অংশ নিতে বিপুলসংখ্যক লোকজনের সমাগম হয়। কিন্তু ইসরায়েলি সেনারা তাদের ওপর টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ করে। আগে অবশ্য বয়স্কদের নামাজের অনুমতি দিত সেনারা।

আল আকসা মসজিদে প্রতি শুক্রবার জুমার নামাজে ৬০ থেকে ৭০ হাজার মুসলিম অংশ নেন। এ মসজিদটি মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত। সবশেষ জুমায় এ মসজিদে ৫ হাজার মুসলিম অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।

ইসরায়েল বলছে, যুদ্ধের কারণে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যে কোনো উত্তেজনা এড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইসরায়েলের ওই দাবিকে উড়িয়ে দিচ্ছেন ফিলিস্তিনিরা। তার বলছেন, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত ও চলাফেরা বাধাগ্রস্ত করতে এটাকে কেবল অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X