কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি চায় শতাধিক দেশ

বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব উত্থপান করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের তোলা এই প্রস্তাবের পক্ষে বিশ্বের শতাধিক দেশ সমর্থন দেয় বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপরাষ্ট্রদূত মাজেদ বাম্যা। যদিও ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে শেষ পর্যন্ত এই প্রস্তাব পাস হয়নি। খবর আলজাজিরার।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলা হয়। এই প্রস্তাবের পক্ষে পরিষদের ১৩ সদস্য ভোট দেয়। তবে পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভেটো দেয়। আরেক স্থায়ী সদস্য যুক্তরাজ্য ভোটদানে বিরত ছিল।

পাঁচটি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্য নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠিত। স্থায়ী পাঁচ দেশের ভেটো ক্ষমতা রয়েছে। তাদের কেউ কোনো প্রস্তাবের বিপক্ষে ভেটো দিলে তা নিরাপত্তা পরিষদে আর পাস হয় না।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা আমিরাতের প্রস্তাবের পক্ষে সমর্থন দেওয়া শতাধিক দেশের নামের একটি তালিকা সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছেন মাজেদ।

যুদ্ধবিরতির পক্ষে যেসব দেশ

আফগানিস্তান, অ্যান্ডোরা, অ্যাঙ্গোলা,অ্যা ন্টিগুয়া ও বার্বুডা, আর্জেন্টিনা, আজারবাইজান, বাহামাস, বাহরাইন, বাংলাদেশ, বার্বাডোজ, বেলারুশ, বেলজিয়াম, বেলিজ, বেনিন, বলিভিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, বতসোয়ানা, ব্রাজিল, কম্বোডিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, চিলি, চীন, কলম্বিয়া, কমোরোস, কঙ্গো, কোস্টারিকা, কিউবা, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, জিবুতি, ডোমিনিকান প্রজাতন্ত্র, মিসর, এল সালভাদর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, ফিনল্যান্ড, গাম্বিয়া, গ্রেনাডা, গায়ানা, আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরাক, আয়ারল্যান্ড, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কেনিয়া, কুয়েত, কিরগিজস্তান, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, লেবানন, লেসোথো, লিবিয়া, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, মালদ্বীপ, মাল্টা, মৌরিতানিয়া, মেক্সিকো, মরক্কো।

এ ছাড়া নামিবিয়া, নিউজিল্যান্ড নিকারাগুয়া, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পাকিস্তান, পেরু, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, কাতার, রাশিয়া, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ, সান মারিনো, সৌদি আরব, সেনেগাল, সেশেলস, সিয়েরা লিওন, সিঙ্গাপুর, স্লোভেনিয়া, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, শ্রীলংকা, সুদান, সুরিনাম, তাজিকিস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, উগান্ডা, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ভেনিজুয়েলা, ভিয়েতনাম, ইয়েমেন এবং জিম্বাবুয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X