কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরের চেয়ে ছোট জায়গায় ২০ লাখ ফিলিস্তিনিকে আশ্রয় নিতে বলল ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। বিশেষ করে দক্ষিণের খান ইউনিস শহরে হামাস নেতারা অবস্থান করছে দাবি করে সেখানে হামলা জোরদার করেছে নেতানিয়াহু বাহিনী। দক্ষিণ গাজায় হামলা শুরুর পর থেকেই বাস্তুচ্যুত প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে স্বঘোষিত ‘মানবিক অঞ্চল বা নিরাপদ অঞ্চলে’ আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়ে আসছে তারা। ইসরায়েলি সেনারা যে এলাকাটি ‘মানবিক অঞ্চল’ বলে ঘোষণা করেছে সেটির আয়তন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের চেয়ে ছোট। খবর বিবিসি ও আলজাজিরার।

চলতি সপ্তাহের শুরুতে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে হামলা শুরু করেছে ইসরায়েল। এরপর থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের দক্ষিণের আল-মাওয়াসি শহরের একটি অংশে সরে যাওয়ার নির্দেশ দিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জোরাজোরি করলেও প্রকৃত পক্ষে শহরটি প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে আশ্রয় দিতে পারবে কি না, সে প্রশ্ন বারবার সামনে আসছে।

গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত একটি উপকূলীয় শহর আল-মাওয়াসি। ছোট ও সরু শহরটির প্রস্থে এক কিলোমিটার আর লম্বায় ১৪ কিলোমিটার। ২০০৫ সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন গাজায় ইসরায়েলি বসতি বন্ধ করার আগ পর্যন্ত এই শহরের চারপাশে সেটেলাররা বসবাস করত।

ইসরায়েল এই ছোট, জনশূন্য ও বালুময় শহরের মাত্র সাড়ে ছয় বর্গ কিলোমিটার এলাকাকে মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। আর এখানেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়ার কথা বলে আসছে। এই এলাকার আকার লন্ডনের হিথ্রো বিমানবন্দরের আয়তনের অর্ধেক।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর বাস্তুচ্যুত প্রায় ২০ লাখ ফিলিস্তিনির একজন রিম আবদ রাবু। গত কয়েক সপ্তাহ আল-মাওয়াসি শহরে আরও চারটি পরিবারের সঙ্গে একটি তাঁবু ভাগাভাগি করে মাটিতে ঘুমিয়ে কাটিয়েছেন। তিনি বিবিবিকে বলেছেন, আল-মাওয়াসি একটি পরিত্যক্ত এলাকা। এটি মানুষের বসবাসের জায়গা নয়।

রিম আবদ রাবু ভেবেছিলেন ইসরায়েলি তীব্র বোমাবর্ষণ থেকে এই শহরটি নিরাপদ হবে। কিন্তু এখানে এসে তিনি খুব সামান্য মৌলিক পরিষেবাও খুঁজে পাননি। তিনি বলেন, পানি একদিন আসলে ১০ দিন আসে না। বিদ্যুতের ক্ষেত্রেও একই কথা খাটে। বাথরুমের বেলায়ও একই।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের একটি দল সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে আল-মাওয়াসি পরিদর্শন করেছে। তারা সেখানে ফিলিস্তিনিদের জন্য কোনো আশ্রয় ব্যবস্থা দেখেননি। এ ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও গাজার মানবিক অঞ্চলের কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

এ বিষয়ে ইসরায়েলি বাহিনীর সঙ্গে বিবিসি যোগাযোগ করলে তারা কোনো জবাব দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১১

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১২

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৫

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৬

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৭

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৮

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৯

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

২০
X