কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০২:৫৫ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়ছেন শত শত পাকিস্তানি

আত্তারি-ওয়াঘা সীমান্ত পার হচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত
আত্তারি-ওয়াঘা সীমান্ত পার হচ্ছেন এক নারী। ছবি : সংগৃহীত

কাশ্মীর হামলা নিয়ে ‍দুই দেশের তীব্র উত্তেজনার মধ্যে শত শত পাকিস্তানি ভারত ছেড়ে নিজ দেশে ফিরছেন। যাদের অনেকে আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেছেন। খবর এনডিটিভির।

ভারতীয় একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২৪ এপ্রিল থেকে শুরু করে ৬ দিনের মধ্যে ৭৮৬ জন পাকিস্তানি নাগরিক আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেছেন। একই সময়ে, আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ১৩৭৬ জন ভারতীয় পাকিস্তান থেকে ফিরে এসেছেন।

গত ২৪ এপ্রিল সরকার ঘোষণা করে, পাকিস্তানি নাগরিকদের ২৭ এপ্রিলের মধ্যে ভারত ত্যাগ করতে হবে। তবে যাদের মেডিকেল ভিসা আছে তাদের ২৯ এপ্রিল পর্যন্ত ভারতে থাকতে পারবেন। সে হিসেবে ১২ শ্রেণির স্বল্পমেয়াদি ভিসার যে কোনো একটি ধারণকারী পাকিস্তানিদের জন্য নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। অপরদিকে শর্তাধীন কূটনৈতিক, অফিসিয়াল এবং দীর্ঘমেয়াদি ভিসা আছে তাদের ‘ভারত ত্যাগ করুন’ নোটিশ থেকে বাদ দেওয়া হয়েছে।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি নাগরিকদের ভারতে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ভারত সরকারের এক জরুরি সিদ্ধান্তে বন্ধ করা হয় আত্তারি-ওয়াঘা সীমান্ত। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে ভিসাধারীদের পাকিস্তানে প্রবেশের সুযোগ দেয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ভারতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তাদের দেশে ফেরত পাঠাচ্ছে নয়াদিল্লি। মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্ত একজন কূটনীতিকসহ ৮ কর্মকর্তা ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফেরত এসেছেন। এ প্রক্রিয়ায় আরও অনেকে যোগ হতে পারেন।

পাকিস্তান কর্তৃপক্ষ জানায়, পেহেলগামে হামলার সঙ্গে সম্পর্কিত ভারতীয় আগ্রাসন এবং ভিত্তিহীন অভিযোগের ওপর চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ‍নেওয়া পাল্টাপাল্টি পদক্ষেপের প্রভাব ওয়াঘা সীমান্তে ব্যাপক হারে পড়েছে। এ সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকরা নিজ দেশে ফিরে আসা এবং পাকিস্তানি নাগরিকদের আগমন অব্যাহত রয়েছে।

ওয়াঘা সীমান্তের সূত্র অনুসারে, পাকিস্তানি কূটনীতিক সোহেল কামার এবং চারজন কর্মী সোমবার সন্ধ্যায় সীমান্ত ক্রসিং দিয়ে লাহোরে পৌঁছেছেন। এর আগে বিকেলে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের আরও তিনজন সদস্য এবং তাদের পরিবারের ২৬ জন সদস্যও একই পথ দিয়ে দেশে ফিরেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত এ হামলার জন্য কাশ্মীর রেজিস্ট্যান্সকে দায়ী করে। আর এ গ্রুপটির সঙ্গে পাকিস্তানের যোগসাজশ আছে বলে অভিযোগ তুলে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

১০

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

১১

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

১২

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১৩

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

১৪

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

১৫

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদাত

১৬

বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি, পানির নিচে নিম্নাঞ্চলের ফসল

১৭

জনগণের রায়ের সঙ্গে আপস নয়: জামায়াত আমির

১৮

সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে : জালালুদ্দীন আহমদ

১৯

স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ করায় বাবার ওপর হামলা

২০
X