চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কর্ণফুলী নদী থেকে ক্ষুদে ক্রিকেটারের মরদেহ উদ্ধার

স্কুলছাত্র ও ক্ষুদে ক্রিকেটার রাহাত খান। ছবি : সংগৃহীত
স্কুলছাত্র ও ক্ষুদে ক্রিকেটার রাহাত খান। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে ভেসে আসা এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকায় নদীতে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়।

স্কুলছাত্র ও ক্ষুদে ক্রিকেটার রাহাত খান (১২) নগরীর চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ছাড়া সে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্য ছিল।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে স্কুলে গিয়েছিল রাহাত। ছুটির পর বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর বাসায় ফেরেনি। সকালে হামিদচর এলাকায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার স্টেশনে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ছেলেটির শরীরে আমরা অস্বাভাবিক কিছু দেখিনি। কীভাবে মৃত্যু হলো সেটা ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছি। তাদের কোনো অভিযোগ থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X