কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

আসন্ন ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার গত বছরের ন্যায় এবছরেও ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ সিজন-০২ অফার ঘোষণা করেন। মিনিস্টারের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিনিস্টার মাইওয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর অফারটি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ডিলার চ্যানেলের নির্বাহী পরিচালক, মো. ইসহাক জোয়াদ্দার, শো-রুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, করপোরেট চ্যানেলের পরিচালক কর্নেল মো. মাহবুবুর রহমান (অব.) এবং হেড অব ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশন সোহেল কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অফারের মাধ্যমে মিনিস্টার ফ্রিজ ক্রয় করে স্ক্র্যাচকার্ড ঘষে গ্রাহক পেয়ে যেতে পারেন গরু, অসংখ্য ফ্রিজ ফ্রি, ক্যাশ ভাউচার, নিশ্চিত ডিসকাউন্টসহ আকর্ষণীয় উপহার।

মিনিস্টার মাইওয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, মিনিস্টার সবসময় গ্রাহকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে। গত বছর ঈদুল আজহাকে সামনে রেখে গ্রাহকরা যখন ফ্রিজ কেনায় ব্যস্ত, তখনই গ্রাহকদের কথা ভেবে মিনিস্টার ঘোষণা করেছিল বছরের সবচেয়ে আকর্ষণীয় ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ অফার এবং এই অফারে গ্রাহকদের অভাবনীয় সাড়া পাওয়ায় এবছরও ঈদুল আজহাকে সামনে রেখে ক্রেতা সাধারণের জন্য মিনিস্টার নিয়ে এসেছে ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’সিজন-০২ অফার।

মিনিস্টার মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সোহেল কিবরিয়া বলেন, ঈদ সবসময়ই আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ। আর এই উপলক্ষকে সামনে রেখে গ্রাহকদের জন্য প্রতিবছর নতুন নতুন অফার নিয়ে আসি। গত বছর আমরা ক্রেতা সাধারণের জন্য বছরের সবচেয়ে আকর্ষণীয় অফার ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ অফার দিয়েছিলাম এবং ক্রেতাগণ মিনিস্টার ফ্রিজ ক্রয় করে স্ক্র্যাচকার্ড ঘষে দেশব্যাপী অনেকগুলো গরু, ফ্রিজ ফ্রি, ক্যাশ ডিসকাউন্ট ও নিশ্চিত উপহার পেয়েছেন। এই অফারে আমরা দেশব্যাপী গ্রাহকদের ব্যাপক সাড়া পেয়েছিলাম। এরই প্রেক্ষিতে এবছরও ঈদুল আযহাকে সামনে রেখে আমরা ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২ অফার ঘোষণা করছি। আশা করি, গত বছরের ন্যায় এবছরও গ্রাহকদের ব্যাপক সারা পাবো। অফারটি সফল করতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।

এ ছাড়াও মিনিস্টার এসি নগদ ক্রয়ে গ্রাহকগণ পাবেন সর্বোচ্চ ১২০০০ টাকার নগদ মূল্যছাড় এবং এক্সচেঞ্জ অফারে ৩০% পর্যন্ত ডিসকাউন্ট ও ফ্রি ইনস্টলেশন। মিনিস্টার ৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি মাত্র ১৭,৯০০ টাকায় সাথে রয়েছে ২০০০ টাকার ক্যাশ ভাউচার। মিনিস্টার হোম এপ্লায়েন্স যেমন : ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার, গ্রাইন্ডার, ইলেক্ট্রিক কেটলি, আয়রন, ফ্যানসহ সকল হোম এপ্লায়েন্স পণ্যের উপর থাকছে বিশাল ডিসকাউন্ট। আর এক্সচেঞ্জ অফারে আপনার ব্যবহৃত পুরোনো ফ্রিজ, টিভি ও এসি বদলে স্পেশাল ডিসকাউন্টে ক্রয় করতে পারবেন মিনিস্টার ব্র্যান্ডের নতুন এসি, ফ্রিজ এবং টিভি। অনুষ্ঠানে ডিলার, শোরুম, কর্পোরেট চ্যানেলের প্রধানগণ নিজ নিজ বক্তব্য পেশ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X