কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। পুরোনো ছবি
হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। পুরোনো ছবি

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে হুতিরা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সীমান্তে প্রবেশের আগেই প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে সফলভাবে প্রতিহত করে।

হুতিরা এ হামলার কথা জানালেও এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেভা এবং আশপাশের এলাকায় সতর্কসংকেত শোনা গেছে। তবে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হুমকির জন্য চালু হওয়া নতুন মোবাইল অ্যালার্ট সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে, ফলে কিছু এলাকায় অপ্রয়োজনীয়ভাবে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

হামলার পরপরই হুতিরা দায় স্বীকার না করলেও কয়েকদিন আগেই তাদের ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলেও সতর্কতা সংকেত জাগিয়ে তোলে— যা ছিল প্রথমবারের মতো।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলার জবানে গোষ্ঠীটি ইসরায়েল ও আন্তর্জাতিক নৌযান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র হুতিদের দমাতে ইয়েমেনে তাদের লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলায় তাদের নেতৃত্ব ও সামরিক অবকাঠামোকে নিশানা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X