কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:১২ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধ গিয়ে পঙ্গু ২ হাজার ইসরায়েলি সেনা

গাজা সীমান্তবর্তী দক্ষিণ ইসরায়েলে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন ইসরায়েলি সেনা। পুরোনো ছবি।
গাজা সীমান্তবর্তী দক্ষিণ ইসরায়েলে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন ইসরায়েলি সেনা। পুরোনো ছবি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন নিহত সেনার সংখ্যা প্রকাশ করলেও এত দিন আহতদের সংখ্যা প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি কর্তৃপক্ষ প্রকাশ না করলেও এই যুদ্ধে ঠিক কতজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, তা অবশেষে জানা গেছে। আহত ইসরায়েলি সেনার সংখ্যা পাঁচ হাজারের বেশি। এদের মধ্যে প্রায় ২ হাজার পঙ্গু বা বিকলাঙ্গ হয়ে গেছেন। ইসরায়েলি একটি সংবাদমাধ্যমের বরাতে শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু।

ইসরায়েলি দৈনিক পত্রিকা ইয়েদিওথ আহরনোথের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে পাঁচ হাজারের বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫৮ শতাংশের (প্রায় ৩ হাজার) বেশি সেনা হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তাদের মধ্যে অনেকের অঙ্গচ্ছেদ করতে হয়েছে। এদের মধ্যে দুই হাজারের বেশি সেনাকে আনুষ্ঠানিকভাবে বিকলাঙ্গ বা পঙ্গু ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের প্রধান ও ডেপুটি ডিরেক্টর জেনারেল লিমোর লুরিয়া বলেন, আমরা আগে কখনো এই ধরনের পরিস্থিতি দেখিনি। ৫৮ শতাংশের (প্রায় ৩ হাজার) বেশি আহত সেনা তাদের হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের অন্তত ৪২০ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল, গাজা যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রায় ৫ হাজার যোদ্ধা নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X