কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৩ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৯ এএম
অনলাইন সংস্করণ
কপ-২৮ জলবায়ু সম্মেলন

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসতে প্রথম বৈশ্বিক চুক্তি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-২৮ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এড়াতে পর্যায়ক্রমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসতে প্রথমবারের মতো সম্মত হয়েছে বিশ্ব। বুধবার (১৩ ডিসেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ-২৮ এ এই চুক্তির বিষয়ে সম্মত হয় বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধি। এই চুক্তিকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের শেষের শুরু বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর রয়টার্সের।

এবারের কপ সম্মেলন গত ৩০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে শুরু হয়। এরপর দীর্ঘ দুই সপ্তাহের দরকষাকষি ও আলোচনার পর এই চুক্তির বিষয়ে একমত হয় যোগদানকারী দেশের প্রতিনিধিরা।

এ চুক্তির বিষয়ে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ ইডে বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসার যে প্রয়োজনীয়তা তা নিয়ে প্রথমবারের মতো একত্রিত হয়েছে বিশ্ব। এটি বেশ গুরুত্বপূর্ণ।

দুবাই জলবায়ু সম্মেলনে তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনার বিষয়ে কঠোর ভাষা প্রয়োগ করতে জোর তোড়জোড় শুরু করে বিশ্বের শতাধিক দেশ। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের বিরোধিতায় এই জলবায়ু সম্মেলন বুধবার অতিরিক্ত সময়ে গিয়ে গড়ায়। তবে এবার চুক্তি হয়ে যাওয়ায় দেশগুলো তাদের জাতীয় নীতি ও বিনিয়োগের মাধ্যমে চুক্তির শর্ত বাস্তবায়ন করবে।

দুবাই জলবায়ু সম্মেলনের সভাপতি সুলতান আল-জাবের এই চুক্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি এ-ও বলেছেন, এর প্রকৃত সফলতা বাস্তবায়নের ওপর নির্ভর করবে।

তিনি বলেন, আমরা যা করি তাই হলো আমরা। আমরা যা বলি, তা কিন্তু নয়। এই চুক্তিকে বাস্তব কর্মে পরিণত করার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X