কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৭:২৩ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ওআইসির জরুরি বৈঠক

কোরআন পোড়ানোর প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
কোরআন পোড়ানোর প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এক জরুরি বৈঠকের আহ্বান করেছে। আগামী সপ্তাহে সংস্থাটির সদর দপ্তর জেদ্দায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

ওআইসির মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে কোরআন পোড়ানোর মতো ঘৃণ্য কাজের বিষয়ে সব মুসলিম দেশের ঐকমত্যের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে। খবর আরব নিউজের।

গত বুধবার (২৮ জুন) স্টকহোমের একটি মসজিদের সামনে সালওয়ান মোমিকার নামে এক ইরাকি যুবক কোরআন পোড়ান। এর পরেই মুসলিম বিশ্বে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। এ ঘটনায় কিছু মুসলিম দেশ সুইডেনের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে এবং সুইডিশ রাষ্ট্রদূতদের ডেকে প্রতিবাদ জানিয়েছে।

এ ছাড়া সুইডেনের সঙ্গে ইরাকের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন জনপ্রিয় শিয়া ধর্মগুরু মোকতাদা আল-সদরের হাজারো সমর্থক।

এদিকে ইরাকি ওই যুবক আবারও কোরআন পোড়ানোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘১০ দিনের মধ্যে আমি স্টকহোমে ইরাক দূতাবাসের সামনে ইরাকি পতাকা ও কোরআন পুড়িয়ে দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X