কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে পৃথক ঘটনায় দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (১৬ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আলজাজিরার।

নিহতরা হলেন, ২০ বছর বয়সী আজিজ আবদুল রহিম এখলাইল এবং ২৫ বছর বয়সী সালেম নাসের হাজর।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বেইত উমমার শহরে আজিকে পেটে গুলি করে ইসরায়েলি সেনারা। আর তুলকারেম শহরে সালেম নাসেরকে গুলি করে হত্যা করা হয়।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের মাত্রা বেড়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা দ্বিগুণের বেশি বেড়েছে।

আলজাজিরা বলেছে, শনিবারের হামলায় নিহত দুই যুবককে নিয়ে সহিংস হামলা এবং ইসরায়েলি বাহিনীর অভিযানে অধিকৃত এই অঞ্চলে মোট ২৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা গত ১৮ বছরের মধ্যে রেকর্ড। এ ছাড়া আহত হয়েছে আরও প্রায় সাড়ে তিন হাজার।

ইসরায়েলি হামলা ছাড়াও ৭ অক্টোবরের পর অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান জোরদার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গত দুই মাসে এই দুই অঞ্চল থেকে সাড়ে চার হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে নেতানিয়াহু বাহিনী।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ এই অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত সাড়ে ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও হাজার হাজার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X