কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৯০

জাবালিয়া শরণার্থী শিবিরে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।। ছবি : সংগৃহীত
জাবালিয়া শরণার্থী শিবিরে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে শতাধিক মানুষ। এর আগেও শরণার্থী শিবিরটিতে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী।

রবিবার (১৭ ডিসেম্বর) ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে ইসরায়েলি হামলায় শরণার্থী শিবিরে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

এ হামলায় জাবালিয়া শহরের আল-বারশ এবং আলওয়ান পরিবারের একটি আবাসিক ব্লকের ব্যাপক ক্ষতি হয়েছে। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। কয়েক ডজন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ রয়েছে। আহতদের অনেককে কাছাকাছি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

গাজা শহরের কামাল আদওয়ান হাসপাতালের ধ্বংসকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছে এবং আল-শিফা হাসপাতালের পরিস্থিতিকে ‘সম্পূর্ণ ভীতিকর দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

দক্ষিণ গাজার রাফাহ শহরে হতাশা বাড়ার সঙ্গে সঙ্গে খাবার এবং পানি পেতে সাহায্য ট্রাক লুট করছে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা।

গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১৮ হাজার ৮৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ৫০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X