কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল সৌদি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল সৌদি আরব। দেশটি এবার ভিসার জন্য সমন্বিত জাতীয় প্ল্যাটফর্ম চালু করেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদির পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কেএসএ ভিসা ব্যবস্থা চালু করেছেন। এটি ভিসার আবেদনের জন্য সমন্বিত জাতীয় প্ল্যাটফর্ম। রিয়াদে ডিজিটাল গভর্নমেন্ট ফোরামে এ সেবা চালু করা হয়।

নতুন চালু করা এ প্ল্যাটফর্মে ৩০টির অধিক মন্ত্রণালয়, দপ্তর ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। যার ফলে হজ, ওমরা, পর্যটন, ব্যবসা-বাণিজ্যসহ কাজের জন্য ভিসার প্রক্রিয়া সহজীকরণ হবে।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, কেএসএ ভিসার নিজস্ব সার্চ ইঞ্জিন রয়েছে। এটি বেশ স্মার্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন। কোনো ব্যক্তি ভিসার আবেদন করলে তাকে বিভিন্ন সেবার জন্য পরামর্শ ও গাইড করতে সক্ষম। এ ছাড়া প্ল্যাটফর্মগুলোতে আবেদনকারীদের ব্যক্তিগত প্রোফাইল খোলার সুবিধা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আনলাইনে ভিসার আবেদন ও গ্রাহকদের সুবিধা অগ্রাধিকার দিতে এ সেবা চালু করা হয়েছে। কেএসএ ভিসার মাধ্যমে বাইরের দেশের নাগরিকরা বেশ উপকৃত হবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১০

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১২

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৩

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৪

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৬

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৭

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১৮

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X