কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

আর কোনো জিম্মিকে মুক্তি দেবে না ফিলিস্তিন!

গাজায় ইসরায়েলি সেনারা। ছবি : রয়টার্স
গাজায় ইসরায়েলি সেনারা। ছবি : রয়টার্স

আবারও আলোচনায় এসেছে গাজায় দ্বিতীয় যুদ্ধবিরতি। ইসরায়েল বলছে, এখনই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময়। অন্যদিকে বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তারা যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের শেষ চান। শুক্রবার (২২ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুদ্ধ শেষ করার ওপর জোর দিয়ে হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধের শেষ না হওয়া পর্যন্ত তারা আর কোনো জিম্মিকে মুক্তি দেবে না। তারা গাজায় পুরোদমে যুদ্ধবিরতি চায়।

ইসরায়েলের দাবি, চলতি মাসের শুরুতে প্রথম যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে দুই হাজারের বেশি হামাসের সেনাকে হত্যা করেছে। এ ছাড়া এ সমেয়ে ১০০ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। এমনকি গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘে রেজুলেশন পাসের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের এ রেজুলেশনের বিষয়ে তাদের গভীর উদ্বেগ রয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার পর্যন্ত এ ভোট চার দফায় পেছানো হয়েছে।

এদিকে, দ্বিতীয় দফায় গাজায় যুদ্ধবিরতির জন্য বুধবার মিসরের রাজধানী কায়রোতে আলোচনা হয়েছে। যদিও বৈঠক থেকে কোনো সিদ্ধান্তের ব্যাপারে ঐক্যমতে পৌঁছাতে পারেনি দুটি পক্ষ। ফলে সমাধান ছাড়াই বৈঠকটি শেষ হয়েছে।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ফিলিস্তিনের জাতীয় সিদ্ধান্ত হলো গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মি অথবা বন্দিদের নিয়ে কোনো আলোচনা নয়।

হামাসের এমন অনড় অবস্থানে কঠিন বিপাকে পড়েছে ইসরায়েল সরকার। গাজায় জিম্মিদের উদ্ধারে মিলিটারি অপারেশন চালিয়েছে ইসরায়েল, তবে এতে হিতে বিপরীত হয়েছে তাদের জন্য। সবশেষ হামাসের যোদ্ধা মনে করে তিন জিম্মিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এরপর তেলআবিবে ওই নিহতদের স্বজনরাও বিক্ষোভ করেছে। এতে নতুন করে চাপে পড়েছে নেতানিয়াহু প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X