কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় মাত্র দুদিনে প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরারেয়েলি হামলায় প্রায় ৪০০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত শতাধিক মানুষ। শুক্রবার (২২ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত দুই দিনে ৩৯০ ফিলিস্তিনি নিহত এবং ৭৩৪ জন আহত হয়েছেন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ হাজারের বেশি মানুষ। ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা আছে কয়েক হাজার।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১১৪০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতির সময় ১১০ জন বন্দি মুক্তি পেলেও হামাসের হাতে এখনো শতাধিক ইসরায়েলি জিম্মি রয়েছে। এসব বন্দিকে মুক্ত করতে ইসরায়েল কাতারের মধ্যস্থতায় বন্দি বিনিময় চুক্তি করার চেষ্টা করলেও হামাস জানিয়ে দিয়েছে, গাজায় হামলা বন্ধ না করা পর্যন্ত তারা আর কোনো চুক্তি করবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১২

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৩

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৪

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৫

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৬

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৭

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৮

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৯

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২০
X