কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ঢুকল হাজার হাজার টিকা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশুদের বিভিন্ন শৈশবকালীন রোগের হাজার হাজার টিকা প্রবেশ করেছে। সোমবার (১ জানুয়ারি) মিসরের সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে এসব টিকা সেখানে প্রবেশ করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

অক্টোবরে ইসরায়েলের স্থল অভিযান শুরু হলে গাজার স্বাস্থ্যব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। ফলে শিশুদের মাঝে উচ্চ সংক্রামক বিভিন্ন রোগের টিকাদানও বন্ধ হয়ে যায়। যদিও যুদ্ধ শুরুর আগে গণটিকাদান কর্মসূচির মাধ্যমে এসব রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় যে পরিমাণ টিকা এসেছে সেগুলো দিয়ে ৮ থেকে ১৪ মাস টিকাদান কর্মসূচি পরিচালনা করা যাবে। রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে এসব টিকা গাজায় প্রবেশ করেছে।

মূলত রুবেলা, পোলিও, হাম, মাম্পসসহ বেশ কয়েকটি রোগের টিকা গাজায় এসেছে। এসব টিকার কিছু ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেনা। আবার জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফও কিছু দান করেছে।

রামাল্লার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ইয়াসির বাউজিয়া বলেছেন, গাজায় বর্তমানে প্রায় ৬০ হাজার নবজাতক রয়েছে। তাদের সাধারণত টিকা পেয়ে যাওয়ার কথা ছিল। তবে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ায় তাদের টিকা দেওয়া যায়নি।

তিনি বলেন, শিশুদের টিকা দেওয়া বেশ কঠিন হবে। কারণ গাজার বেশিরভাগ মানুষকে বাড়িঘর ছাড়া করা হয়েছে। লাখ লাখ ফিলিস্তিনি তাঁবু বা অন্যান্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X