কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজা যুদ্ধের দ্রুত অবসানে জি-৭ কাজ করছে : ইতালি

বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। ছবি : সংগৃহীত
বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধের দ্রুত অবসান এবং বেসামরিক নাগরিকদের প্রাণহানি রোধে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ কাজ করছে। সোমবার জোটটির দুই সদস্য দেশ যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর এমন তথ্য জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। খবর রয়টার্সের।

ইতালীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনার সঙ্গে ফোনে কথা বলেছেন তাজানি। ফোনালাপে তিনি নির্দিষ্ট কয়েকটি লক্ষ্য অর্জনে গাজায় সংঘাতে জড়িত পক্ষগুলোর ওপর জি-৭ থেকে যৌথভাবে চাপ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

জি-৭-এর বর্তমান সভাপতি ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক পর্যায়ে দ্রুত একটি সমাধান খুঁজে বের করতে ইসরায়েলের সঙ্গে কাজ করছে জি-৭-এর সাত দেশ।

বিবৃতিতে বলা হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রাণহানির সংখ্যা সীমিত করা। আর দ্বিতীয়টি হলো গাজায় সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারের ওপর চাপ সৃষ্টি করা।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১২০০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দিকে করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।

হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে প্রায় ২৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশ শিশু ও নারী। আহত হয়েছেন আরও ৫৮ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি হামলায় নিখোঁজ হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X