কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি নেতাকে হত্যার পর ২ বোনকে আটক করল ইসরায়েল

হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি। ছবি : সংগৃহীত
হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরিকে হত্যার পর তার দুই বোনকে আটক করেছে ইসরায়েল। রোববার (১৪ জানুয়ারি) ভোরে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা ও আল-বিরেহ শহরে ইসরায়েলি অভিযানের সময় গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজনের মধ্যে তারা দুজনও ছিলেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

গ্রেপ্তার দুজন হলেন দালাল আল-আরৌরি ও ফাতিমা আল-আরৌরি। স্থানীয় বেশ কয়েক জনের বরাতে এমন তথ্য জানায় ওয়াফা।

দুই বোনের মধ্যে একজনের ছেলে বলেছেন, তার মাকে গ্রেপ্তার করতে ইসরায়েলি বাহিনী তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় ইসরায়েলি বাহিনী তাকে লাঞ্ছিত করেন এবং বাড়ি ভাঙচুর করে মামা সালেহ আল-আরৌরি ছবি নিয়ে যায়।

এর আগে গত ২ জানুয়ারি লেবাননের বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি নিহত হন। বৈরুতের দক্ষিণে দাহিয়েহ এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় আল-আরৌরি ছাড়াও এই হামলায় আরও পাঁচ হামাস সদস্য নিহত হয়েছিলেন।

নিহত আল-আরৌরি হামাসের পলিট ব্যুরোর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি সংগঠনটির সামরিক বিষয়ে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির একজন প্রধান আলোচক ছিলেন তিনি। এর আগে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে হামাসের কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন ৫৭ বছর বয়সী আল-আরৌরি।

দীর্ঘদিন ধরে ইসরায়েলি নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলার জন্য আল-আরৌরিকে দায়ী করে আসছে ইসরায়েল। তবে হামাসের এক কর্মকর্তা বলেছেন, গাজা যুদ্ধের ফলাফল ও হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি নিয়ে কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১০

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১১

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১২

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৩

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৪

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৫

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৬

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৭

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৮

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৯

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

২০
X