কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শততম দিনেও ইসরায়েলে রকেট হামলা

ইসরায়েলের আকাশে ছোড়া রকেট। ছবি : এপি
ইসরায়েলের আকাশে ছোড়া রকেট। ছবি : এপি

শততম দিনে পদার্পণ করেছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। দেশটির হামলার শততম দিনে ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজ সেনাবাহিনীর বরাতে জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা হয়েছে। এসব রকেট খোলা মাঠে পতিত হয়েছে। তবে এতে করে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

দেশটির টেলিভিশন চ্যানেল ১২ জানিয়েছে, হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির সেনাদের হামলার গাজায় প্রায় ২৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয়েছেন ১২০০ ইসরায়েলি।

ফিলিস্তিন ইসরায়েলের এ যুদ্ধে প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। এরমধ্যে গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লা জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের চার হাজার সেনা পঙ্গুত্ব বরণ করেছেন। এ সংখ্যা বেড়ে ৩০ হাজারে ঠেকতে পারে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আহত সেনাদের সংখ্যা জানানো হয়নি। ইসরায়েলি সমাজে নিজেদের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কায় এ সংখ্যা প্রকাশ করা হয়নি বলে দাবি সংবাদমাধ্যমটির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X