কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে হামলা নিয়ে যা বললেন লেবাননের নেতা

মার্কিন রণতরী থেকে ইয়েমেনে হামলা। ছবি : মার্কিন নৌবাহিনী
মার্কিন রণতরী থেকে ইয়েমেনে হামলা। ছবি : মার্কিন নৌবাহিনী

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর হামলা মার্কিন জোটের হামলা নিয়ে মুখ খুলেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, হুতিদের ওপর মার্কিন-ব্রিটিশদের যৌথ হামলা সব ধরনের জাহাজ চলাচলকে ক্ষতিগ্রস্ত করবে। রোববার (১৪ জানুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহর প্রধান বলেন, হুতিরা লোহিত সাগরে জাহাজে হামলা অব্যাহত রাখবে। মার্কিন-ব্রিটিশদের জন্য তারা এ হামলা বন্ধ করবে না। মার্কিন জোটের এ হামলাকে তিনি মুর্খতা বলে মন্তব্য করেন।

নাসরুল্লাহ বলেন, হুতিরা ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট বা তাদের বন্দরগামী জাহাজে হামলা অব্যাহত রাখবে।

তিনি বলেন, ইয়েমেনে হামলা চালিয়ে মার্কিনিরা ভয়ংকর কাজ করেছে। এর ফলে লোহিত সাগরে সব ধরনের জাহাজ চলাচল ক্ষতিগ্রস্ত হবে। সেটি ইসরায়েলি হোক আর ফিলিস্তিনি হোক। এমনকি এসব বিষয়ের সাথে সম্পর্কিত নয় এমন জাহাজের জন্যও এ রুট ভয়ংকর হয়ে উঠেছে। কেননা এ নৌপথটি এখন যুদ্ধ, ক্ষেপণাস্ত্র, ড্রোন আর রণতরীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

গত ১২ জানুয়ারি দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনে লজিস্টিক্যাল হাব, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সংরক্ষণাগারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

হামলার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করায় ‘আমার নির্দেশে’ হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডের সমর্থনে হামলা চালানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X