কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ১৬৩ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : রয়টার্স
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : রয়টার্স

ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অব্যাহতভাবে হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময়ে নতুন করে আরও ৩৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া নিহত হয়েছেন আরও ১৬৩ জন।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলার কারণে আরও অনেকে পাথরের নিচে চাপা পড়ে আছেন। তবে তাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেনি। এ ছাড়া গত ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলার কারণে এখন পর্যন্ত ২৪ হাজার ৪৪৮ জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ৬১ হাজার ৫০৪ জন।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছ, নতুন চুক্তি অনুযায়ী, অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় বেসামরিক নাগরিকদের মানবিক ত্রাণসহায়তা দেওয়া হবে। এর বিনিময়ে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের ওষুধ সরবরাহ করা হবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, বুধবার কাতারের রাজধানী দোহা থেকে ত্রাণসহায়তা ও ওষুধ মিসরের আল আরিশ শহরে পাঠানো হবে। এরপর সেগুলো গাজা উপত্যকায় পৌঁছে দেওয়া হবে। নতুন চুক্তিতে কাতার মধ্যস্থতা করেছে। আর এতে সহায়তা করেছে ফ্রান্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X