কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:০৪ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৮:৩১ এএম
অনলাইন সংস্করণ

ইরাকে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইরাকে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। রোববার (২১ জানুয়ারি) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্ডকম) বরাতে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

সেন্ডকম বলছে, শনিবার সন্ধ্যায় পশ্চিম ইরাকের আল আসাদ বিমানঘাঁটি নিশানা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালায় ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠীদের একটি জোট। এই ঘাঁটিতে মার্কিন সেনারা থাকেন। হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। তবে ঠিক কতজন আহত হয়েছেন তা জানানো হয়নি।

ইসলামিক প্রতিরেোধ নামে একটি জোট মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, এই জোটটি ২০২৩ সালের শেষের দিকে ইরাকে পরিচালিত ইরান সংশ্লিষ্ট বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত হয়। সম্প্রতি মার্কিন ঘাঁটিতে হওয়া বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জোটটি। এ ছাড়া গত কয়েক বছরে আল আসাদ ঘাঁটি বারবার হামলা শিকার হয়েছে।

শনিবার ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বিমানঘাঁটিতে আঘাত হানে। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে একের পর এক হামলা করে চলেছে ইসলামিক প্রতিরোধ জোটের যোদ্ধারা। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্বিচারে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে আংশিক দোষারূপ করে থাকে ইরানপন্থি এসব গোষ্ঠী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X