কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির ওপর নিষেধাজ্ঞা

ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি : সংগৃহীত
ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। ছবি : সংগৃহীত

ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফলে তিনি দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনী পরিষদ ‘অ্যাসেম্বলি অর এক্সপার্টে’ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। বুধবার (২৪ জানুয়ারি) ইরানের নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজে নিয়োজিত কট্টরপন্থি সংস্থা গার্ডিয়ান কাউন্সিল এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

দেশটির আইনানুযায়ী সর্বোচ্চ নেতা নিয়োগ ও বরখাস্ত করার ক্ষমতা রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টের। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত ৮৮ সদস্যের এ পরিষদ দেশটির সর্বোচ্চ শক্তিশালী কর্তৃপক্ষের তত্ত্বাবধান করে। যদিও নীতি-নির্ধারণের ক্ষেত্রে এ পরিষদের সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত।

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ৮৪ বছর বয়সী হওয়ার কারণে দেশটির অ্যাসেম্বলি অর এক্সপার্ট তার উত্তরসূরি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রতি আট বছর পর পর এ পরিষদের সদস্যরা ভোটের মাধ্যমে নির্বাচিত হন।

দেশটির দীর্ঘদিনের কূটনৈতিক বিচ্ছিন্নতা কমানোর প্রতিশ্রুতি দিয়ে ২০১৩ ও ২০১৯ সালের নির্বাচনে প্রেসিডেন্ট হয়েছিলেন হাসান রুহানি। তবে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় বিশ্ব শক্তির সাথে দেশটির পারমাণবিক চুক্তির পর কট্টরপন্থি রাজনৈতিকরা হাসান রুহানির প্রতি ক্ষুব্ধ হন। তারা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ উল্লেখ করে ইরানের সাথে দেশটির যে কোনো ধরনের চুক্তির বিরোধিতা করেন।

সাবেক এ প্রেসিডেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, তার বিরুদ্ধে এ সিদ্ধান্তের বিষয়ে কোনো কারণ জানানো হয়নি। পরিষদের সিদ্ধান্ত জানানোর পর তিন দিনের মধ্যে আপিলের সুযোগ রয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে সূত্রটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X