কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনিদের হামলা বন্ধে ইরানকে চাপ দিচ্ছে চীন

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত।
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত।

লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। গোষ্ঠীটির হামলার কারণে এ পথে জাহাজ চলাচলে বিপর্যয় নেমে এসেছে। এবার গোষ্ঠীটির হামলা বন্ধে ইরানের ওপর চাপ দিচ্ছে চীন। শুক্রবার (২৬ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কর্মকর্তারা ইরানের ওপর ইয়েমেনিদের হামলা বন্ধের জন্য চাপ দিচ্ছে। এমনকি তারা ইরানের ওপর হামলা বন্ধ না করলে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, তেহরান হামলা বন্ধে পদক্ষেপ না নিলে বেইজিং ইরান ও চীনের মধ্যকার বাণিজ্য সীমিত করার হুমকি দিয়ছে।

ইরানের এক কর্মকর্তা জানান, মূলত চীন বলেছে, ‘যদি কোনোভাবে আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইরানের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক প্রভাবিত হবে। অতএব হুতিদের বলুন যেন তারা সংযত হয়।’

এর আগে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দফায় দফায় হামলায় বিপর্যস্ত পশ্চিমারা। কোনোভাবেই ইরানপন্থি বিদ্রোহী গোষ্ঠীকে থামাতে পারছে না তারা। এমন পরিস্থিতিতে হুতি যোদ্ধাদের হাত থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় প্রধান শত্রু চীনের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

চলতি মাসে ওয়াশিংটন ডিসিতে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের প্রধান লিউ জিয়ানচাও-এর সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। বৈঠকে হুতিদের হামলা থামাতে ইরানের ওপর চাপ প্রয়োগ করতে চীনকে আহ্বান জানান মার্কিন কর্মকর্তারা।

গত ৭ অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতিরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। নভেম্বরে ইসরায়েল সংশ্লিষ্ট গ্যালাক্সি লিডার জাহাজ জব্দ করার পর থেকে অন্তত ২৬টি জাহাজে হামলা চালিয়েছে এ গোষ্ঠীটি হুতিরা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে।

লোহিত সাগর দিয়ে প্রতিদিন তিন থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আনা-নেওয়া করা হয়। তবে হুতিদের হামলার জেরে এর পরিমাণ প্রায় ৪০ শতাংশের বেশি কমে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X