কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে সাহায্য বন্ধ নিয়ে যা বললেন জাতিসংঘ মহাসচিব

গাজায় ত্রাণ নিয়ে ফিরছেন শহরের বাসিন্দারা। ছবি : রয়টার্স
গাজায় ত্রাণ নিয়ে ফিরছেন শহরের বাসিন্দারা। ছবি : রয়টার্স

ইসরায়েলে হামাসের অতর্কিত হামলায় জাতিসংঘের শরণার্থী সংস্থার কয়েকজন জড়িত বলে দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। দেশটির এমন দাবির ভিত্তিতে বিভিন্ন দেশ গাজায় মানবিক সাহায্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলের মিত্ররা। তবে দেশগুলোর প্রতি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএতে সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস। রোববার (২৮ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জাতিসংঘের কোনো কর্মী জড়িত থাকলে তাকে ফৌজদারি বিচারের মাধ্যমে জবাবদিহি করা হবে। এজন্য উপযুক্ত কর্তৃপক্ষকে সহযোগিতা করতে সেক্রেটারিয়েট প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ইউএনআরডব্লিউএর কর্মীদের বিশ্বে বিভিন্ন বিপজ্জনক জায়গায় মানবিক সহায়তা পৌঁছাতে হয়। এজন্য তাদের সবাইকে শাস্তি দেওয়া উচিত নয়। সংকটাপন্ন মানুষদের এখনো এ কর্মীদের প্রয়োজনীয়তা রয়েছে।

এর আগে ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি বলেন, গাজার প্রায় ১০ লাখের বেশি ফিলিস্তিনি এ তহবিলের ওপর বেঁচে আছেন। কয়েকজনের অপরাধের জন্য সংকটের মধ্যে সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেওয়া দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তিনিও সিদ্ধান্ত পুনঃবিবেচনার অনুরোধ জানান।

১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের কারণে সৃষ্ট লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীর দেখাশোনায় ইউএনআরডব্লিউএ প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে গাজা, পশ্চিম তীর, জর্ডান, সিরিয়া ও লেবাননে অবস্থান করা লাখ লাখ ফিলিস্তিনির স্বাস্থ্য, শিক্ষাসহ নানা ধরনের সামাজিক সেবামূলক কাজে সহায়তা দেয় সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১০

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১১

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১২

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৪

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

মমতাজের জামিন বহাল

১৬

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৭

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৮

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৯

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

২০
X