কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বছর ঘুরতেই নতুন বাড়ি পেলেন ভূমিকম্পে বিধ্বস্ত তুর্কিরা

ভূমিকম্পে বিধ্বস্ত ১১ প্রদেশে বাড়ি নির্মাণ করে দিচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ান। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে বিধ্বস্ত ১১ প্রদেশে বাড়ি নির্মাণ করে দিচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ান। ছবি : সংগৃহীত

মাত্র এক বছর আগেই ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড হয়েছে তুরস্কের ১১ প্রদেশ। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্কে প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। ঘর-বাড়িছাড়া হয়েছেন আরও লাখ লাখ তুর্কি নাগরিক। এসব ঘর হারানো অনেক মানুষের হাতে এক বছর না ঘুরতেই নতুন বাড়ির চাবি তুলে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান। খবর রয়টার্সের।

২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে দক্ষিণ তুরস্ক ও প্রতিবেশী দেশ সিরিয়া। এই ভূমিকম্পে তুরস্কে ৫০ হাজারের বেশি এবং সিরিয়ায় প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছেন। দুই দেশেই লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন।

শনিবার এরদোয়ান বলেন, ‘আজ আমরা হাতায়ে প্রদেশের মানুষের হাতে ৭ হাজার ২৭৫টি ঘরের চাবি তুলে দিয়েছি। নির্মাণকাজ শেষ হলে আমরা ধীরে ধীরে পুরো অঞ্চলে ৪০ হাজার বাড়ি দেব।’ ২০২৩ সালের ভূমিকম্পে এই হাতায়ে প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে প্রায় ৭৫ হাজার বাড়ি বিতরণ করা হবে। সরকার এই বছর মোট ২ লাখ বাড়ি বিতরণ করার পরিকল্পনা করেছে।

তুর্কি নগরায়নমন্ত্রী মেহমেত ওজাসেকি শুক্রবার সাংবাদিকদের বলেন, ভূমিকম্প প্রায় ৬ লাখ ৮০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ৩ লাখ ৯০ হাজার মানুষ নতুন বাড়ির আবেদন করেছেন। ২ লাখ অ্যাপার্টমেন্টের টেন্ডার সম্পন্ন হয়েছে। এদের মধ্যে কিছু বাড়ির নির্মাণকাজ চলছে। কিছু বাড়ির কাজ শেষ হয়েছে। শিগগিরই এসব বাড়ির চাবি মানুষের হাতে তুলে দেওয়া হবে। প্রায় এক লাখ অ্যাপার্টমেন্টের টেন্ডার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X