কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০০ এএম
অনলাইন সংস্করণ

শেষ পর্যন্ত মুরগির খাঁচায় আশ্রয় নিয়েছে ফিলিস্তিনিরা

লোহার খাঁচার মুরগীর খোপে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি পরিবার। ছবি : সংগৃহীত
লোহার খাঁচার মুরগীর খোপে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি পরিবার। ছবি : সংগৃহীত

জীবন বাঁচাতে কতো অভিজ্ঞতাই না হয় মানুষের। সব অভিজ্ঞতাই হয়তো দেখে ফেলেছেন গাজাবাসী। ইসরায়েলি তাণ্ডব থেকে রক্ষা পেতে মুরগির খাঁচায় ঠাই হয়েছে বেশ কয়কটি পরিবারের। তীব্র গন্ধ এখন সয়ে গেছে নাকে। দিব্বি মানিয়ে নিয়েছেন তারা।

সারি সারি লোহার খাঁচায় শুয়ে-বসে কাটছে এই ফিলিস্তিনিদের জীবন। এ দফায় আপাতত প্রাণ বাঁচলেও মিলছে না প্রয়োজনীয় খাবার। ভুক্তভোগী এক ফিলিস্তিনি বলেন, আমাদের এখানে এক প্রকার জোর করেই রাখা হয়েছে। তেমন কোন খাবার বা ত্রাণ পাঠানো হচ্ছে না। চালের টিন ছিদ্র থাকায় বৃষ্টির পানিও পড়ে গায়ে। ঘুমতে হয় মুরগির খাঁচায়। এই হচ্ছে আমাদের জীবন।

তিনি বলেন, জানি না এখানে আর কতদিন থাকতে হবে? আদৌ কি কোন দিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা তাও জানা নেই। আল্লাহ আমাদের রক্ষা করুণ।

ভুক্তভোগীরা বলছেন, এমন জীবন থেকে মুক্তি চান তারা। দ্রুত ফিরতে চান আপন ঠিকানায়। শুধু থাকার সমস্যাই নয়, গাজায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। কোথাও তেমন বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পানি সংকটও ব্যাপক আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সেখানকার রাস্তায় জমে থাকা পানি পান করছে শিশুরা। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে গাজার এক শিশুকে রাস্তায় জমে থাকা পানি পান করতে দেখা গেছে।

এর আগে গত মাসে জাতিসংঘ জানায়, গাজার ৮০ শতাংশ মানুষই ক্ষুধার্ত। তাদের মধ্যে চার ভাগের একভাগ মানুষ অনাহারে রয়েছেন। দেশটির উপকূলীয় অঞ্চলে ২৩ লাখ মানুষের বসবাস রয়েছে। যারা দুর্ভিক্ষ ও বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, সেখানে পাঁচ বছরের নিচে তিন লাখ ৩৫ হাজার শিশু রয়েছে, যারা অপুষ্টিতে ভুগছে। উপত্যাকাজুড়ে ক্ষুধার্তদের সংখ্যা বাড়তে থাকায় সেখানে পুরো একটি জেনারেশন অপুষ্টির ঝুঁকিতে পড়তে যাচ্ছে বলেও শঙ্কা করা হয়। বিভিন্ন মানবিক সংস্থা গাজায় সুপেয় পানি ও স্যানিটেশন সমস্যা নিয়ে বারবার উদ্বেগ জানিয়েছে। ইসরায়েলি হামলার কারণে সেখানকার অপুষ্টিতে ভোগা হাজার হাজার মানুষের মধ্যে রোগব্যাধি ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখাউড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১০

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১২

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৩

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৪

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৫

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৬

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৭

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৮

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৯

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

২০
X