কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি আরবে রমজান মাসে যেসব নির্দেশনা মানতে হবে

ছবি : সংগৃহীত
সৌদি আরবে রমজান মাসে যেসব নির্দেশনা মানতে হবে

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মসজিদে ক্যামেরা বসিয়ে নামাজ সম্প্রচার নিষিদ্ধ করেছে সৌদি আরব। এ ছাড়া মসজিদের ইমামদের মুসল্লিদের জন্য ইফতারের তহবিল সংগ্রহে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর গালফ নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সব মসজিদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ইসলামিক কল্যাণবিষয়ক মন্ত্রণালয় রমজান-সম্পর্কিত ব্যবস্থার অংশ হিসেবে এসব নিষেধাজ্ঞা জারি করেছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, রমজানে সূর্যাস্তের সময় পরিবেশিত ইফতারের খাবার মসজিদের ভেতরে পরিবেশন কিংবা নেওয়া যাবে না। মসজিদ পরিষ্কার রাখার স্বার্থে মসজিদ চত্বরের নির্ধারিত স্থানে মুসল্লিদের ইফতার গ্রহণ করতে বলা হয়েছে। রমজান মাস সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনার মধ্যে নামাজের সময় ইমাম বা মুসল্লিদের ছবি তোলা কিংবা নামাজ সরাসরি সম্প্রচারের জন্য মসজিদের ভেতরে ক্যামেরা স্থাপনের ওপর নিষেধাজ্ঞাও রয়েছে। মুসল্লিদের নামাজে যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য এই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য মাধ্যমেও নামাজের প্রচার ও সরাসরি সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছে।

ইসলামিক কল্যাণবিষয়ক মন্ত্রণালয় জানায়, মুয়াজ্জিনদের সৌদির ক্যালেন্ডার উম্মুল কুরায় নির্ধারিত নামাজের সময় এবং আজানের মাঝের বিরতি মেনে চলতে হবে। রমজানের সময় ফজর এবং মাগরিবের আজান ও নামাজ শুরুর সময়ের ব্যবধান ১০ মিনিট রাখতে হবে। একই সঙ্গে ইমামদের তারাবিহ, নফল নামাজ, বিশেষ করে রোজা রাখার নিয়ম এবং পবিত্র রমজান মাসের ফজিলত ও খুতবা দীর্ঘায়িত না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১০

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১১

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১২

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৩

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৪

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৫

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৬

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৭

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৮

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৯

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

২০
X