কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে গাজায় হামলা বন্ধে রাজি ইসরায়েল : বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
রমজানে গাজায় হামলা বন্ধে রাজি ইসরায়েল : বাইডেন

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা বন্ধ রাখতে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। খবর রয়টার্সের।

সোমবার বাইডেনের সাক্ষাৎকার রেকর্ড করা হয়। তবে তা মঙ্গলবার সম্প্রচার করে এনবিসি।

বাইডেন বলেন, ‘রমজান আসছে। এই রমজান মাসে গাজায় কোনো ধরনের সামরিক অভিযান না চালানোর বিষয়ে রাজি হয়েছে ইসরায়েলি পক্ষ। (হামাসের হাতে) বন্দি জিম্মিদের মুক্তি করাতে আমাদের সময় দিতেই রাজি হয়েছে ইসরায়েল।’

চলতি বছর আগামী ১০ বা ১১ মার্চ রমজান মাস শুরু হবে। শেষ হবে আগামী ৯ বা ১০ এপ্রিল। এই এক মাস রোজা রাখবেন বিশ্বের সব মুসলিম।

এর আগে এক এক্সবার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা আমাদের জিম্মিদের মুক্তির জন্য আরেকটি রূপরেখা পেতে কাজ করছি। তাই আমি প্যারিসে একটি প্রতিনিধিদল পাঠিয়েছি। আজ রাতে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব।

নেতানিয়াহুর এমন বার্তার পর জানা যায় চলতি সপ্তাহে অধিকতর আলোচনার জন্য আরেকটি প্রতিনিধিদল কাতারে পাঠাবে ইসরায়েল।

অন্যদিকে রোববার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, বন্দি মুক্তি ও অস্থায়ী যুদ্ধবিরতির ‘মূল রূপরেখা’ সম্পর্কে একটি বোঝাপড়া হয়েছে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে ১৩০ জনের মতো বন্দি আছেন।

এমন পরিস্থিতিতে হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরে দেশ-বিদেশ থেকে চাপে আছেন নেতানিয়াহু। প্রায় প্রতিদিন বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ যুদ্ধ বন্ধ এবং বন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১০

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১১

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১২

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৩

হজে বিমান ভাড়া কমল

১৪

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৫

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৬

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১৭

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৮

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৯

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

২০
X