কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৮:৩১ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

বিমানে করে গাজায় খাবার দেবে যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রথমবারের মতো সামরিক বিমানে করে খাবার দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ত্রাণসহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার পর শুক্রবার (১ মার্চ) যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। খবর রয়টার্সের।

আগামী কয়েক দিনের মধ্যে এই সহায়তা দেওয়া শুরু করবে যুক্তরাষ্ট্র। তবে ঠিক কবে নাগাদ শুরু হবে তা জানাননি বাইডেন। ইতিমধ্যে জর্ডান, ফ্রান্সসহ অন্যান্য দেশ গাজায় বিমানে করে ত্রাণসহায়তা দিয়ে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের আরও বেশি কিছু করতে হবে। যুক্তরাষ্ট্র আরও বেশি কিছুই করবে। গাজায় প্রবেশ করা ত্রাণসহায়তা কোনোভাবেই যথেষ্ট নয়।

যুক্তরাষ্ট্র গাজায় প্রচুর পরিমাণে ত্রাণসহায়তা দেওয়ার জন্য একটি সামুদ্রিক করিডোর খোলার সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানান বাইডেন।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, বিমানে করে ত্রাণসহায়তা দেওয়া টেকসই প্রচেষ্টা হয়ে উঠবে।

গত বৃহস্পতিবার ভোরে গাজা সিটির কাছে ফিলিস্তিনিরা একটি ত্রাণবাহী গাড়ির কাছে যাওয়ার চেষ্টা করলে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়। ত্রাণের জন্য অপেক্ষারত মানুষকে গুলি করে হত্যা করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে ইসরায়েল।

মার্কিন সামরিক বাহিনীর তিন তারকাবিশিষ্ট অবসরপ্রাপ্ত জেনারেল ডেভিড ডেপটুলা বলেছেন, বিমানে করে ত্রাণসহায়তা দেওয়ার পদ্ধতিটা ফলপ্রসূভাবে কার্যকর করতে পারবে মার্কিন সামরিক বাহিনী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় ত্রাণসহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে ইসরায়েল। এই কারণে সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতই ভয়াবহ, গাজার মোট জনসংখ্যার অন্তত এক-চতুর্থাংশ অর্থাৎ প্রায় ছয় লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X