কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৯:০০ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৯:১৭ এএম
অনলাইন সংস্করণ

গাজায় সাংবাদিকদের সুরক্ষা দিতে বিশ্ব গণমাধ্যমের চিঠি

ইসরায়েলি হামলায় ছেলে হারানো গাজার আলজাজিরার ব্যুরোপ্রধান ওয়ায়েল আল-দাহদুহ। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় ছেলে হারানো গাজার আলজাজিরার ব্যুরোপ্রধান ওয়ায়েল আল-দাহদুহ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন পরিস্থিতিতে মারাত্মক ঝুঁকির মধ্যে কাজ করছেন সাংবাদিকরা। এ জন্য তাদের সুরক্ষা দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে একটি চিঠি দিয়েছে বিশ্বের একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবর রয়টার্সের।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দেওয়া এই চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্বের ৫৯টি প্রভাবশালী সংবাদমাধ্যমের শীর্ষ সম্পাদকরা। তাদের মধ্যে রয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেস, এএফপি, রয়টার্স, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, ফিনান্সিয়াল টাইমস, ডের স্পিগেল ও হারেৎজের প্রধানরা।

চিঠিতে বলা হয়েছে, এই সাংবাদিকরা মারাক্তক ব্যক্তিগত ঝুঁকি সত্ত্বেও রিপোর্টিং চালিয়ে যাচ্ছেন। তারা পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মী বিয়োগ, বাড়িঘর ও অফিস ধ্বংস, ক্রমাগত বাস্তুচ্যুতি, ব্ল্যাকআউট এবং খাদ্য ও জ্বালানির ঘাটতি সত্ত্বেও কাজ করে চলেছেন। সাংবাদিকরা বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলি কর্তৃপক্ষকে তাদের সুরক্ষা দিতে হবে।

চিঠিটি প্রকাশ করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস। সংগঠনটি বলছে, গাজা যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে অন্তত ৯৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ৮৯ জন ফিলিস্তিনি।

সিপিজে বলছে, এই যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক যুদ্ধে পরিণত হয়েছে। তবে ইচ্ছাকৃতভাবে সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের টার্গেট করার কথা অস্বীকার করে আসছে ইসরায়েল। দেশটির দাবি, ইসরায়েলি বাহিনী শুধু ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের নিশানা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X