কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০২:৫৪ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি বর্বরতার খবর জানাচ্ছে ১১ বছরের সুমাইয়া!

গাজার ক্ষুদে সাংবাদিক সুমাইয়া ইউশাহ। ছবি : সংগৃহীত
গাজার ক্ষুদে সাংবাদিক সুমাইয়া ইউশাহ। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যাকায় বর্বরতা ১৫০তম দিনের মতো বর্বরতা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির এ বর্বরতার শিকার হয়ে গাজায় প্রায় একশ সাংবাদিক নিহত হয়েছেন। এমন পরিস্থতিতে সেখানে মাইক হাতে তুলে নিয়েছেন ১১ বছরের শিশু সুমাইয়া ইউশাহ। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১১ বছরের এ শিশু জানায়, জেনিনে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত সাংবাদিক শিরিন আবু আকলেহের থেকে শুনেছে সে। ২০২৩ সালে ইসরায়েলি বাহিনীর হামলায় তিনি নিহত হন। বর্তমানে গাজার মানুষের দুর্দশার কথা জানান দিচ্ছে সে।

সম্প্রতি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সুমাইয়া বলে, আমি সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখে বের হই। যুদ্ধের আগে আমি সাংবাদিক হওয়ার স্বপ্ন দেখতাম। সাংবাদিক শিরিন আবু আকলেহ আমার রোল মডেল। আমি তার মতো করে নিজেকে বিশ্বের সামনে প্রমাণ করতে চাই।

ইসরায়েলি বোমা হামলার মধ্যে বাইরে যেতে ভয় হয় কি না জানতে চাইলে সুমাইয়া জানায়, আমি বাইরে গেলে বাবা-মাকে বলে যাই। আমি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখি। আমি জানি, আসা যাওয়া বা রিপোর্টিংয়ের সময়েও ইসরায়েলি হামলার শিকার হতে পারি।

বিশ্ববাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় এ ক্ষুদে সাংবাদিক জানায়, আমি যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি। শিশুদের জন্য গাজা উপত্যাকায় আরও বেশি মানবিক সহায়তার দাবিও জানায় সুমাইয়া।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন পরিস্থিতিতে মারাত্মক ঝুঁকির মধ্যে কাজ করছেন সাংবাদিকরা। এ জন্য তাদের সুরক্ষা দিতে ইসরায়েলি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে একটি চিঠি দিয়েছে বিশ্বের একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কর্তৃপক্ষকে দেওয়া এই চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্বের ৫৯টি প্রভাবশালী সংবাদমাধ্যমের শীর্ষ সম্পাদকরা। তাদের মধ্যে রয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেস, এএফপি, রয়টার্স, নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, ফিনান্সিয়াল টাইমস, ডের স্পিগেল ও হারেৎজের প্রধানরা।

চিঠিতে বলা হয়েছে, এই সাংবাদিকরা মারাক্তক ব্যক্তিগত ঝুঁকি সত্ত্বেও রিপোর্টিং চালিয়ে যাচ্ছেন। তারা পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মী বিয়োগ, বাড়িঘর ও অফিস ধ্বংস, ক্রমাগত বাস্তুচ্যুতি, ব্ল্যাকআউট এবং খাদ্য ও জ্বালানির ঘাটতি সত্ত্বেও কাজ করে চলেছেন। সাংবাদিকরা বেসামরিক নাগরিক। আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েলি কর্তৃপক্ষকে তাদের সুরক্ষা দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X