কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১০:০১ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে সহায়তার প্রতিবাদে জার্মান পদক ফেরত দিলেন ২ শিল্পী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে জার্মানির সহায়তার প্রতিবাদে দেশটির গ্যোটে পদক ফিরিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও মিসরের দুজন শিল্পী। আজ শনিবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

গ্যোটে পদক জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈদেশিক সাংস্কৃতিক নীতি পুরস্কার। আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়ে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের এই পদক দেওয়ার মাধ্যমে সম্মানিত করে দেশটি।

পদক ফেরত দেওয়া শিল্পীদের একজন জুকিসওয়া ওয়ানার। তিনি একজন দক্ষিণ আফ্রিকান ঔপন্যাসিক। ২০২০ সালে প্রথম আফ্রিকান নাগরিক হিসেবে তিনি এই পদক পেয়েছিলেন।

জুকিসওয়া ওয়ানার বলেন, আমি চুপ থাকতে পারব না। গাজার এত মানবিক বিপর্যয়ের প্রতি নির্দয় সরকার থেকে দেওয়া একটি পদক আমি রাখতে পারব না।

অন্যদিকে মিসরীয় শিল্পী মোহাম্মদ আবলা ২০২২ সালে এই পদক পেয়েছিলেন। তিনিও ঘোষণা করেছেন সবার বিবেক জাগ্রত হতে পারে এই আশায় পদক ফিরিয়ে দিচ্ছেন।

মিডল ইস্ট আই ওয়েবসাইটকে আবলা বলেন, জার্মান সরকার সমতা ও ন্যায়বিচারের কথা বলে। একই সঙ্গে ফিলিস্তিনিদের দুর্দশা ও অধিকারকে উপেক্ষা করে এবং ইসরায়েলকে অস্ত্র দেয়। এটার কোনো মানে হয় না।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলের অন্যতম বড় সমর্থক ইউরোপের দেশ জার্মানি। ইতিমধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজারের বেশি আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X