কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

রাফা শহরে হামলার অনুমোদন দিল ইসরায়েল

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে রাফা শহরে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয়গ্রহণ করেছেন। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলা থেকে বাঁচতে রাফা শহরে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয়গ্রহণ করেছেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামলার অনুমোদন দিয়েছে ইসরায়েল। আসন্ন এই হামলা বন্ধের দাবি বিশ্বজুড়ে জোরালো হলেও সব চাপ উপেক্ষা করে এবার রাফায় স্থল অভিযানের অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর রয়টার্সের।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে অবরুদ্ধ গাজা উপত্যকার একের পর এক শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩১ হাজার ৪৯০ জনে পৌঁছেছে। এ ছাড়া সেখানে এই পর্যন্ত আহত হয়েছে ৭৩ হাজার ৪৩৯ জন মানুষ। গাজার প্রায় শহর-নগরকে ধ্বংসস্তূপে পরিণত করে এখন রাফা শহরের দিকে চোখ পড়েছে দেশটির।

গাজার সর্বদক্ষিণের শহর হলো রাফা। এটি মিসরের সীমান্তবর্তী একটি শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে দক্ষিণে সরতে সরতে সর্বশেষ এখানে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয়গ্রহণ করেছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানোনো হয়েছে, রাফায় আক্রমণ করার পরিকল্পনা অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু। তবে ইসরায়েলের বিদেশি মিত্র ও সমালোচকরা ব্যাপক বেসামরিক মানুষের হতাহতের আশঙ্কায় রাফা শহরে হামলা বন্ধ রাখার আহ্বান জানিয়ে আসছে। তাদের এই আহ্বান সত্ত্বেও ইসরায়েলের দাবি, রাফা হলো হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি। তাই সেখানে হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি ব্যক্ত করে আসছে তেল আবিব।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাতদিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন। নতুন করে যুদ্ধবিরতির বিনিময়ে বন্দিদের মুক্তি নিশ্চিতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১০

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৪

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৫

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৬

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৭

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৯

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

২০
X