কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত ফিলিস্তিনি-ইয়েমেনের

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বসতি। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত বসতি। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে বিরল এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরল ওই বৈঠকে দুই দলের নেতারা ইসরায়েলের বিরুদ্ধে নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। ইসরায়েল যদি রাফায় কোনো সামরিক অভিযান চালায় তাহলে তাদের বিরুদ্ধে যৌথ হামলা চালানো হবে।

পরিচয় গোপন রাখার শর্তে হামাসের একটি সূত্র জানিয়েছে, দুই দলের নেতাদের মধ্যে এ বৈঠক লেবাননে অনুষ্ঠিত হয়েছে।

এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও হুতিদের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে হামলা বৃদ্ধি ও তাদের ঘিরে ফেলার ব্যাপারেও আলোচনা হয়েছে।

পরিচয় গোপন করে ফিলিস্তিনি সূত্রটি জানিয়েছে,বৈঠকে ইসরায়েল বিশেষ করে রাফাতে আগ্রাসন চালালে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে হুতিদের সম্পূরক হামলার বিষয়ে আলোচনা করা হয়।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় হামলার অনুমোদন দিয়েছে ইসরায়েল। আসন্ন এই হামলা বন্ধের দাবি বিশ্বজুড়ে জোরালো হলেও সব চাপ উপেক্ষা করে এবার রাফায় স্থল অভিযানের অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজার সর্বদক্ষিণের শহর হলো রাফা। এটি মিসরের সীমান্তবর্তী একটি শহর। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে দক্ষিণে সরতে সরতে সর্বশেষ এখানে গাজার ২৩ লাখ মানুষের মধ্যে অর্ধেকের বেশি আশ্রয়গ্রহণ করেছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাতদিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন। নতুন করে যুদ্ধবিরতির বিনিময়ে বন্দিদের মুক্তি নিশ্চিতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১০

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১১

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১২

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৩

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৪

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৫

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৬

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৭

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

১৮

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

১৯

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

২০
X