কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০২:২০ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা ৪ ইউরোপীয় দেশের

ফিলিস্তিনের পতাকা। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের পতাকা। ছবি : সংগৃহীত

বহু বছর ধরে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখে আসছেন ফিলিস্তিনিরা। রাষ্ট্র নির্মাণের এই স্বপ্ন পূরণে যুগের পর যুগ আন্দোলনও করে আসছেন তারা। ইতিমধ্যে বিশ্বের বহু দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এসব দেশের তালিয়ায় এবার নিজেদের নাম যুক্ত করার ঘোষণা দিয়েছে ইউরোপের আরও চারটি দেশ। খবর আনাদোলুর।

দেশ চারটি হলো স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা। গতকাল শুক্রবার (২২ মার্চ) এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন এসব দেশের নেতারা।

বিবৃতিতে চার দেশের নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রীয় সমাধানের বাস্তবায়ন। এর মাধ্যমে সেখানে ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি রাষ্ট্র পাশাপাশি শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে।

এ সময় চার দেশের নেতারা স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যখন ইতিবাচক অবদান রাখতে পারবেন এবং পরিস্থিতি সঠিক হবে, তখনেই তারা এই স্বীকৃতি দেবেন বলে জানিয়েছেন।

ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, আমাদের এই যৌথ বিবৃতিতে কখন স্বীকৃতি দেওয়া হবে সেই বিষয়টা অস্পষ্ট রয়েছে। তবে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন কখন তা দেওয়া হবে সেটা নিয়ে কথা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X