কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১০:৪২ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় দুর্ভিক্ষ ঘোষণায় দেরি হয়ে যাচ্ছে : জাতিসংঘ ত্রাণ প্রধান

খাবারের জন্য অপেক্ষারত শিশুরা। ছবি : সংগৃহীত
খাবারের জন্য অপেক্ষারত শিশুরা। ছবি : সংগৃহীত

গাজায় ত্রাণ অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। সংস্থাটির ত্রাণ কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথস জানিয়েছেন, গাজায় গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করতে অনেক দেরি হয়ে গেছে। শনিবার (২৩ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস গাজার দুর্ভিক্ষের বিষয়টি উল্লেখ করে ত্রাণ কার্যক্রম জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ত্রাণ কার্যক্রমের প্রধান বলেছেন, অবরুদ্ধ এ উপত্যাকায় দুর্ভিক্ষ আসন্ন।

তিনি বলেন, আমরা জানি যে যখন দুর্ভিক্ষ ঘোষণা করা হবে তখন এটি অনেক দেরি হয়ে যাবে। আমরা এটাও জানি যে সদিচ্ছা ও পদক্ষেপের মাধ্যমে এ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।

মার্টিন গ্রিফিথস বলেন, আমাদের অবশ্যই গাজায় খাদ্য ও অন্যান্য জীবনরক্ষাকারী সহায়তা বাড়াতে হবে। এখন নষ্ট করার মতো সময় নেই। আমি ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে মানবিক ত্রাণের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকারের জন্য পুনরায় আহ্বান জানাচ্ছি।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালালে ইসরায়েল বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার (২২ মার্চ) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন তিনি।

ব্লিঙ্কেন বলেন, হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের লক্ষ্যের সঙ্গে আমরা আছি। তবে তা অর্জনের উপায় রাফায় বড় ধরনের সামরিক স্থল অভিযান হতে পারে না।

তিনি বলেন, এতে আরও বেসামরিক মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়বেন। মানবিক ত্রাণসহায়তা বিতরণে বড় ধরনের বাধা তৈরির ঝুঁকি দেখা দেবে। এই হামলা চালালে বিশ্বজুড়ে ইসরায়েল আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। এর দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও অবস্থান হুমকির মুখে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X