কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

অবকাশ যাপনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৫ জুলাই) কিছুটা অসুস্থবোধ করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর সিএনএনের।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পানিশূন্যতায় ভোগার কারণে নেতানিয়াহুর এমন হয়েছে। এরপরই তাকে শেবা মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।

হাসপাতাল ও তার কার্যালয় যৌথ বিবৃতিতে জানায়, নেতানিয়াহু দেশটির উত্তরাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন কেন্দ্র গালিলি সমুদ্র দেখতে যান। সেখানে তাপদাহের কারণে কিছুটা ঝিমিয়ে পড়েন ৭৩ বছর বয়সী এই রাজনীতিবীদ। সেখান থেকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

সেখানে বসেই এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমি আমার স্ত্রীকে নিয়ে সাগরে গিয়েছিলাম কিছুটা সময় কাটাতে। সেখানে দীর্ঘ সময় রোদে থাকায় হাসপাতালে আসতে হয়েছে। এখন বেশ ভালো আছি। সবার প্রতি অনুরোধ রোদে বের হবেন না, বেশি করে পানি পান করুন।

গেল কয়েক মাস ধরেই ইসরায়েলের বিচার বিভাগের সংস্কার নিয়ে বিক্ষোভের মুখোমুখি রয়েছেন নেতানিয়াহু। বিচার বিভাগের সংস্কারের নামে তিনি আসলে আদালতের স্বাধীনতা খর্ব করতে চাইছেন বলে অভিযোগ করেছেন দেশটির বাসিন্দারা। সরকার পতনের দাবিতে, রাস্তায় নেমে বিক্ষোভ করছেন লাখ লাখ মানুষ। চলমান এই বিক্ষোভের মধ্যে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতন নিয়েও আন্তর্জাতিক অসন্তোষের মধ্যে রয়েছেন নেতাহিয়াহু। এছাড়াও তিন তিনটি দুর্নীতি মামলা ‍ঝুলছে তার ঘাড়ে। সব মিলিয়ে মানসিকভাবেও চরম চাপে রয়েছেন তিনি। গত বছরের অক্টোবরেও নেতানিয়াহু অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

চাকরি দেবে এসিআই মোটরস, ২৪ বছর হলেই আবেদন

৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

শোরুমে চাকরি দিচ্ছে র‌্যাংগস, বেতন ২২ হাজার

‘স্বর্গ থেকে নরক, নরক থেকে বিশ্বজয়’—রদ্রির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরান

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়: হৃদরোগে দুই সমর্থকের মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ

কেন মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হলো গোল্ডেন বল

১০

যুক্তরাজ্যের নয়া প্রধানমন্ত্রী অ্যান্ডি দায়িত্ব নিচ্ছেন আজ

১১

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

১২

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

১৩

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

১৪

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

১৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

১৬

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

১৭

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

১৮

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

১৯

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

২০
X