কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

৬ বছরে সিনেমা থেকে কত টাকা আয় করল সৌদি

সৌদি আরবে রয়েছে ৬৬টি সিনেমা হল। ছবি : সংগৃহীত
সৌদি আরবে রয়েছে ৬৬টি সিনেমা হল। ছবি : সংগৃহীত

সৌদি আরবে প্রায় তিন যুগ বন্ধ থাকার পর আবারও সিনেমা হল চালু হয় ২০১৮ সালে। এরপর হু হু করে বাড়তে থাকে হলের সংখ্যা। বর্তমানে দেশটিতে ৬৬টি সিনেমা হল রয়েছে। সম্প্রতি সিনেমা হল খুলে দেওয়ার ৬ বছর পূর্তি উদযাপন করেছে সৌদি আরব। আর এই সময়ের মধ্যে বড় পর্দা থেকে সৌদি রাজস্ব বিভাগ আয় করেছে প্রায় ১ বিলিয়ন ডলার।

জেনারেল অথরিটি ফর মিডিয়া রেগুলেশনের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, সৌদির সরকারি তথ্য অনুযায়ী, প্রথম সিনেমা হল খোলার মাত্র ছয় বছরের মাথায় সিনেমা প্রদর্শন থেকে সৌদির রাজস্ব খাতে জমা হয়েছে ৯৮৬ মিলিয়ন ডলার (প্রায় ১১ হাজার কোটি টাকা)।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে ২০১৮ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৬ কোটিরও বেশি সংখ্যক সিনেমার টিকিট বিক্রি হয়েছে। আর এই সময়ের মধ্যে দেশটিতে ৪৫টি দেশীয় নির্মিত সিনেমাসহ মোট ১৯৭১টি চলচ্চিত্রের প্রদর্শনী হয়েছে।

সৌদির সিনেমা হলগুলোতে চলচ্চিত্রের প্রদর্শনীর এই বিরাট সংখ্যা এবং সিনেমা হলের রমরমা ব্যবসা দেশটির বিনোদন সেক্টরে চলচ্চিত্রের ক্রমবর্ধমান বিকাশকে নির্দেশ করে।

চলচ্চিত্র প্রদর্শনীতে এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সৌদি আরবের সাংস্কৃতিক ও অর্থনীতিতে বৈচিত্র্য আনতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে তার ভিশন ২০৩০ লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। সৌদি সিনেমা অ্যাসোসিয়েশনের সভাপতি হানা আল-ওমাইর সৌদি আরবের সিনেমা বাজারের দ্রুত বিকাশের বিষয়টি তুলে ধরেন। সৌদি সিনেমা বাজারকে তিনি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রসারিত বাজার হিসেবে বর্ণনা করেছেন। সৌদি গেজেটের একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

হানা আল-ওমাইর বলেন, শুধু গত বছর সৌদি আরবে প্রায় ১৯টি স্থানীয় প্রযোজিত চলচ্চিত্র নির্মিত হয়েছে। তিনি বলেন, সৌদি আরবে সিনেমা শিল্প ধীরে ধীরে বড় হচ্ছে এবং সৌদি সংস্কৃতিতে এটি জায়গা করে নিচ্ছে।

সৌদি আরবে বর্তমানে প্রায় ৬১৮টি স্ক্রিন এবং ৬৩ হাজার ৩৭৩টি আসনসহ ৬৬টি সিনেমা হল রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থায়ী সমাধান ও দ্রুত সংস্কারের আশ্বাস

শেরপুরে সড়কে ঝরল দুই প্রাণ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় সাতজন নিহত

ডাকাতি করতে গিয়ে এলোপাতাড়ি কোপ, নিহত ১

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ৬ জলকপাট

জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আর্জেন্টিনা নাকি স্পেন? / ফাইনাল নিয়ে শামনের ভবিষ্যদ্বাণী, সিংহ বলছে ভিন্ন কথা

ফিলিস্তিনি বন্দিদের জন্য কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ কিলোমিটার সংস্কারের অপেক্ষায়

১১

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

১২

সাবেক সতীর্থের চোখে মেসি: কোন জাদুতে তিনি সবার চেয়ে আলাদা

১৩

শিশু-নারীর সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক ঋণ-সহায়তা কাঠামোর আহ্বান

১৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২

১৫

চার জেলায় ব্যাংক খোলা আছে আজ

১৬

প্রিয় দলকে জেতাতেই হবে / ফাইনালের আগে সমর্থকদের ঘরে ঘরে কুসংস্কার

১৭

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচের ‘একমাত্র ভয়’ কী নিয়ে

১৮

ডুবে মারা গেলেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১৯

পাকিস্তানে ফের বাড়লো জ্বালানির দাম

২০
X