বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০২:০৬ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চীনের মধ্যস্থতায় ঐক্য আলোচনায় বসছে ফিলিস্তিনি দুই গোষ্ঠী

হামাস ও ফাতাহের মধ্যে সংলাপের আয়োজন করতে যাচ্ছে চীন। ছবি : সংগৃহীত
হামাস ও ফাতাহের মধ্যে সংলাপের আয়োজন করতে যাচ্ছে চীন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষ ফাতাহের মধ্যে সংলাপের আয়োজন করতে যাচ্ছে চীন। দুটি গোষ্ঠীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠাই এই আলোচনার মূল উদ্দেশ্য। শুক্রবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাজধানী বেইজিংয়ে শিগগিরই এই আলোচনা অনুষ্ঠিত হবে। চীনা মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে আরও বলা বলেন, গাজা উপত্যকায় যুদ্ধের মধ্যে ফিলিস্তিনি কূটনীতিতে এটি একটি উল্লেখযোগ্য চীনা অগ্রযাত্রা।

হামাস ও ফাতাহর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব দীর্ঘদিনের। মূলত ফাতাহর একপ্রকার বিরোধিতা থেকেই হামাসের জন্ম। হামাস শুরুর দিকে ইসরাইল রাষ্ট্রের অস্তিত্ব মেনে না নিলেও ইদানীং দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে ইঙ্গিত দিচ্ছে। চীনের পক্ষ থেকে ফিলিস্তিনের দুই বিবদমান পক্ষের মধ্যে ঐক্যের এই আলোচনা একটি বিরল পদক্ষেপ।

ফাতাহ পশ্চিমা বিশ্ব সমর্থিত এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে পরিচালিত একটি রাজনৈতিক দল। এই দল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সীমিত স্বশাসনের কার্যক্রম পরিচালনা করে। বিপরীতে হামাস পশ্চিমা বিশ্বের কাছে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিতি। তারা নিয়ন্ত্রণ করে গাজা ভূখণ্ড।

২০০৭ সালে এক সংক্ষিপ্ত যুদ্ধে হামাস গাজা থেকে ফাতাহকে বিতাড়িত করে। এরপর থেকেই দল দুটি রাজনৈতিক বিরোধ মেটাতে ব্যর্থ হয়েছে।

ওয়াশিংটন এ দুই গোষ্ঠীর মধ্যে ঐক্যের পদক্ষেপের বিষয়ে সতর্ক। কারণ যুক্তরাষ্ট্র ফাতাহ তথা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সমর্থন করলেও হামাসকে সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ করেছে।

ফাতাহর এক নেতা রয়টার্সকে জানিয়েছেন, জ্যেষ্ঠ নেতা আজাম আল-আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীনে রওনা হয়েছে। অপরদিকে হামাসের এক নেতা বলেছেন, হামাসের সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুকের নেতৃত্বে প্রতিনিধিদল এই আলোচনায় যোগ দেবে।

তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত ব্রিফিংয়ে বৈঠকের বিষয়টি নিশ্চিত না করে বলেছেন, আমরা ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের কর্তৃত্বকে শক্তিশালী করার বিষয়টি সমর্থন করি এবং আলোচনা ও পরামর্শের মাধ্যমে (হামাস ও ফাতাহর মধ্যে) ঐক্য অর্জন এবং সংহতি বৃদ্ধির লক্ষ্যে সব ফিলিস্তিনি উপদলকে সমর্থন করি।

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর এই প্রথম হামাসের কোনো প্রতিনিধি দল চীনে যাচ্ছে। এর আগে গত মাসে কাতারে হামাসপ্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন চীনা কূটনীতিক ওয়াং কেজিয়ান। ওই সাক্ষাতেও হামাস ও ফাতাহের মধ্যে সংলাপ আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

চীন সম্প্রতি ক্রমবর্ধমানভাবে মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক প্রভাব দেখিয়ে যাচ্ছে। আরব দেশ ও ইরানের সঙ্গে দেশটির রয়েছে শক্তিশালী সম্পর্ক। গত বছর এই অঞ্চলের দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে একটি যুগান্তকারী শান্তি চুক্তিতে মধ্যস্থতা করে বেইজিং।

চীনা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের পক্ষে ব্যাপক কথা বলছেন। দেশটি ইসরাইল-ফিলিস্তিনি শান্তি সম্মেলন এবং দ্রুত একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে তার অবস্থান জানিয়ে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X