বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

মার্কিন ড্রোন ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোন। ছবি : সংগৃহীত

এবার মার্কিন ড্রোন ধ্বংস করল ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন ধ্বংস করেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, হুতিরা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে। তবে তারা এয়ারক্রাফটটি সামরিক ছিল কি না বা কোথায় উড্ডয়নকালে এটি ভূপাতিত করা হয় তার বিষয়ে কোনো তথ্য দেয়নি।

কর্মকর্তাদের বরাতে এএফপি জানিয়েছে, মানুষবিহীন এমকিউ-৯ সিরিজের বিমানটি ইয়েমেনের উপকূলে ভূপাতিত করা হয়েছে।

ভূপাতিত করা এমকিউ-৯ রিপার ড্রোন মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। তবে এটি আকাশে যে কোনো লক্ষ্যবস্তুর ওপর হামলাও করতে সক্ষম।

ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুতিরা জানিয়েছে, তারা উকূলীয় এলাকার আকাশসীমায় একটি ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র্রের সিনিয়র কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়েমেনের এ বিদ্রোহী গোষ্ঠী এর আগেও এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। ২০১৯ সালে সবশেষ তারা এ সিরিজের ড্রোন ভূপাতিত করেছিল। এ ধরনের একটি ড্রোনের মূল্য ৩০ মিলিয়ন ডলারের কাছাকাছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১০

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১১

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১২

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৩

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৪

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৫

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৬

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৭

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৮

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

১৯

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার

২০
X