কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ
ইসরাইলের কারাগারে বসে লেখা

ফিলিস্তিনি লেখকের উপন্যাস জিতল সেরার খেতাব

'আ মাস্ক, দ্য কালার অভ দ্য স্কাই' উপন্যাসটি লিখেছেন ফিলিস্তিনি লেখক বাসিম খান্দাকজি। ছবি : সংগৃহীত
'আ মাস্ক, দ্য কালার অভ দ্য স্কাই' উপন্যাসটি লিখেছেন ফিলিস্তিনি লেখক বাসিম খান্দাকজি। ছবি : সংগৃহীত

২০ বছর ধরে ইসরাইলের কারাগারে বন্দি আছেন ফিলিস্তিনি লেখক বাসিম খান্দাকজি। সেই কারাবন্দি লেখক জিতেছেন আরবি ফিকশনের মর্যাদাপূর্ণ পুরস্কার। তার লেখা 'আ মাস্ক, দ্য কালার অভ দ্য স্কাই' উপন্যাসটি জিতে নিয়েছে ২০২৪ সালের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন অ্যাওয়ার্ড।

দ্য নিউ আরবের খবরে বলা হয়েছে, রোববার (২৮ এপ্রিল) আবুধাবিতে ২০২৪ সালের ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সেখানে বিজয়ী হয়েছেন কারাবন্দি বাসিম খান্দাকজি।

বাসিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেছে তার বইয়ের লেবাননভিত্তিক প্রকাশনী দার আল-আদাব। ‘আ মাস্ক, দ্য কালার অব দ্য স্কাই’ উপন্যাসটি ২০২৩ সালে প্রকাশ হয়।

আ মাস্ক উপন্যাসে বাসেম খান্দাকজি পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থীশিবিরে বসবাসকারী প্রত্নতাত্ত্বিক নূরের গল্প বলেছেন। এই গল্পের নায়ক নূর একদিন পুরোনো একটি কোটের পকেটে নীল রঙা পরিচয়পত্র পেয়ে যান এবং নিজের পরিচয়ের আড়ালে আরও একটি পরিচয় তিনি ধারণ করেন। মূলত তিনি একটি ‘মুখোশ’ ধারণ করেন তার দ্বিতীয় চরিত্রে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের নাবলুসে ১৯৮৩ সালে জন্মগ্রহণ করেন খান্দাকজি। তিনি ২০০৪ সালে মাত্র ২১ বছর বয়সে ইসরাইলের কারাগারে বন্দি হন। তবে কারাগারে তিনি অলস বসে থাকেননি। তিনি আল-কুদস বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের ওপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন এবং ‘ইসরাইল স্টাডিজের’ ওপর একটি থিসিসও করেছেন। এ ছাড়া কয়েকটি কবিতা সংকলন ও উপন্যাস প্রকাশ করেছেন।

প্রতিযোগিতায় জমা দেওয়া ১৩৩টি উপন্যাসের মধ্য থেকে বাসিমের ‘আ মাস্ক, দ্য কালার অব দ্য স্কাই’ উপন্যাসটি বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে।

বিচারক দলে দায়িত্ব পালন করা নাবিল সুলেইমান বলেন, উপন্যাসটি 'পরিবারের ভেঙে পড়া, উদ্বাস্তু হওয়া, গণহত্যা ও বর্ণবাদের জটিল, তিক্ত বাস্তবতাকে তুলে ধরেছে।’

কারাবন্দি হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাসিম 'রিচুয়ালস অভ দ্য ফার্স্ট টাইম' ও 'দ্য ব্রেথ অভ আ নকচারনাল পোয়েম'সহ বেশ কয়েকটি বই লিখেছেন। ২১ বছর বয়সে জেলে বন্দি হওয়ার আগে বাসিম বেশ কিছু ছোটগল্প লিখেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১০

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১১

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১২

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৩

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৪

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৫

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৬

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৭

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

২০
X