কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১২:১৮ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের বিমানবন্দরে ৬৬ দশমিক ৭ ডিগ্রির তাপমাত্রা অনুভূত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের বিভিন্ন অঞ্চল প্রচণ্ড দাবদাহে পুড়ছে। জলবায়ু পরিবর্তনের জেরে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে দেশে দেশে। ইরানের একটি বিমানবন্দরে ৬৬.৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহর প্রদেশে অবস্থিত পার্সিয়ান গালফ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ৬৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস স্ট্রমওয়াচের আবহাওয়াবিদ কেভিন ম্যাককার্থি সোমবার (১৭ জুলাই) তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এসব তথ্য জানিয়েছেন। টুইটে কেভিন ম্যাককার্থি লেখেন, রোববার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় পার্সিয়ান গালফ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তাপমাত্রা অনুভূত হয় ৬৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটা মানুষ ও প্রাণীর জন্য অসহনীয় পরিস্থিতি।

সে সময় কেভিন ম্যাককার্থি বলেছেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ইরানের পার্সিয়ান গালফ আন্তর্জাতিক বিমানবন্দরে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৬৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, এই তাপমাত্রা ও আর্দ্রতার সংমিশ্রণে ৬৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস গরম অনুভূত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X