কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১০:৪১ এএম
আপডেট : ১৪ মে ২০২৪, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

মহামারির দ্বারপ্রান্তে গাজা

গাজায় খাবারের জন্য ফিলিস্তিনিদের হাহাকার। ছবি : সংগৃহীত
গাজায় খাবারের জন্য ফিলিস্তিনিদের হাহাকার। ছবি : সংগৃহীত

গাজায় সাত মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির হামলার ফলে গাজায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছে। এ ছাড়া উপত্যকাজুড়ে দেখা দিয়েছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। এমন পরিস্থিতিতে বৈশ্বিক দাতব্য সংস্থা অক্সফাম জানিয়েছে, মহামারির দ্বারপ্রান্তে গাজা।

সোমবার (১৩ মে) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অক্সফাম জানিয়েছে, রাফাহতে ইসরায়েলের স্থল অভিযান পরিস্থিতিকে আরও খারাপ করে তুলছে। বর্তমানে গাজা উপত্যকাকে তারা মারাত্মক মহামারি প্রাদুর্ভাবের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার পানি ও স্যানিটেশন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া তাঁবুর বসতিতে অতিরিক্ত ভিড়, অপুষ্টি ও গরমের কারণে ফিলিস্তিনিদের মধ্যে মহামারির প্রাদুর্ভাবের মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাফাহতে ইসরায়েলি আগ্রাসনের কারণে ইতোমধ্যে সাড়ে তিন লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে এবং শিবিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ ছাড়া সীমান্ত ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য ও জ্বালানি সংকটও প্রকট হচ্ছে।

অক্সফামের কর্মীরা বলেন, গাজায় মানবসৃষ্ট বর্জ্যের স্তূপ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ ছাড়া সেখানকার মানুষ নোংরা পানি পান করছে এবং শিশুদের নর্দমার পোকামাকড় কামড়াচ্ছে। ফলে হেপাটাইটিস এ এবং কলেরাসহ মহামারির আশঙ্কা বহুগুণে বাড়ছে। রাফাহতে ইসরায়েলি আগ্রাসনের ফলে এ পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

সংস্থাটির মধ্যপ্রাচ্যের পরিচালক সালি আবি খলিল বলেন, রাফাহ সীমান্তে ইসরায়েলের হামলার পরিণতি ভয়াবহ হতে পারে। কেননা এটি কেবল বেসামরিক লোকদের হতাহতের আশঙ্কা সৃষ্টি করবে না, বরং এর ফলে বিপুলসংখ্যক লোককে সেখান থেকে সরে আসতেও বাধ্য করা হবে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গেছে। তাদের অধিকাংশ নারী ও শিশু। এ ছাড়া এ পর্যন্ত ৭৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X