কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৫:০৫ পিএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাইসির মৃত্যুতে শি’র মাতম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : রয়টার্স
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মৃত্যুতে শোকাহত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, একজন ভালো বন্ধুকে হারিয়েছে চীন। শোকবার্তায় তিনি এ কথা বলেন।

বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে চীন খুব দুঃখ পেয়েছে। তা জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

শোকবার্তায় শি বলেন, রাইসি ইরানে শান্তি ও স্থিতিশীলতায় ব্যাপক অবদান রেখেছেন। তিনি চীন-ইরান কৌশলগত অংশীদারত্ব সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, রাইসির দুর্ভাগ্যজনক প্রয়ান ইরানের জনগণের জন্য একটি বড় ক্ষতি এবং চীন একজন ভালো বন্ধুকে হারিয়েছে। চীনা সরকার ও জনগণ ইরানের সঙ্গে বন্ধুত্ব লালন করে। চীন (রাইসির রেখে যাওয়া) অংশীদারত্বকে আরও গভীর ও বিকাশ অব্যাহত রাখবে।

এ ছাড়া চীন এই ঘটনার জন্য অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে এবং যে কোনো উপায়ে ইরানকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শোকবার্তা পাঠিয়েছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ানসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের খবরে দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, ইরানকে সহযোগিতা করার জন্য এই মুহূর্তে যা যা প্রয়োজন সব করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি। পরে সোমবার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

এ দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিসহ কেউই আর বেঁচে নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X