কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

রাইসির জানাজায় থাকবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, রাশিয়ার ডুমা চেয়ারম্যান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ডুমার চেয়ারম্যান অংশগ্রহণ করবেন।

সূত্রের বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্ট রাইসির জানাজায় উপস্থিত থাকবেন। ইরান সফরে তার সঙ্গে বেশ কয়েকজন সিনিয়র পাকিস্তানি কর্মকর্তাও থাকবেন।

রাশিয়ার তাস নিউজ এজেন্সি বলেছে, রাশিয়ান ফেডারেশনের স্টেট ডুমার চেয়ারম্যান ভ্যাচেস্লাভ ভোলোদিন রাইসির জানাজায় যোগ দিতে ইরান যাবেন।

সোমবার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি কেউই আর বেঁচে নেই।

এর আগে গতকাল রোববার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

বলা হচ্ছে, আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তারা। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন। দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় ৪০টি দল। উদ্ধাকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকেও। তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘনকুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। এ ছাড়া এ অঞ্চলটি পাহাড়-পর্বতে ভরপুর হওয়ায় দীর্ঘ ১৬ ঘণ্টার অভিযান শেষে রাইসির হেলিকপ্টারের খোঁজ পান উদ্ধার কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X