কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১১:০২ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

মসজিদুল হারামে হিজরি নববর্ষে বাংলায় খুতবা প্রচার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় স্থান মক্কার পবিত্র মসজিদুল হারামে হিজরি নববর্ষ ১৪৪৫ সালের প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) অনুষ্ঠিত ওই জুমার নামাজে ইমামতি করেন মসজিদুল হারামের নিয়মিত ইমাম শায়খ ড. ইয়াসির আল-দাওসারি। জুমা উপলক্ষে সেদিন বিশেষ এক খুতবাও প্রদান করা হয়।

খুতবায় ইমাম ইয়াসির মহররম মাসের মর্যাদা ও করণীয় তুলে ধরার পাশাপাশি উপস্থিত মুসল্লিদের পার্থিব জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। পরকালের প্রস্তুতির জন্য সারা বছরের পাশাপাশি চলমান মহররম মাসকে উপযুক্ত বলেও খুতবায় উল্লেখ করেন তিনি।

এদিকে পবিত্র মসজিদে নববীতে অনুষ্ঠিত জুমার নামাজে ইমাম ছিলেন শায়খ ড. খালিদ বিন সুলাইমান আল-মুহান্না। তিনি নামাজে উপস্থিত মুসলিমদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টার আহ্বান জানান। খুতবায় তিনি কিয়ামত দিবসের ভয়াবহতা তুলে ধরেন এবং ভয়াবহ ওই দিনটিতে নাজাত পেতে পৃথিবী থেকেই প্রয়োজনীয় পুণ্য অর্জনের কথা বলেন।

নতুন হিজরি নববর্ষে পবিত্র মসজিদুল হারামে প্রদত্ত খুতবার অনুবাদ বাংলাসহ ১২টি ভাষায় শোনা গেছে। যেসব ভাষায় জুমার খুতবা প্রচারিত হয়েছে, তা হলো- ইংরেজি, উর্দু, উজবেক, ফারসি, তুর্কি, ফ্রেঞ্চ, বাংলা, তামিল, শ্রীলঙ্কান, বামবারা, গোলা, আইভরিয়ান ভাষা, পশতু ও হিন্দি। এ ছাড়া শ্রবণপ্রতিবন্ধীদের জন্যও জুমার খুতবা ইশারা ভাষায় অনুবাদ করা হয়।

যদিও একাধিক ভাষায় খুতবা প্রচারের এই সেবা পবিত্র হজের সময়ও দেওয়া হয়ে থাকে। হজের সময় আরাফা প্রাঙ্গণে প্রদত্ত খুতবার অনুবাদ বাংলাসহ অনূদিত হয় মোট ২০টি ভাষায়। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের হজ ও ওমরাযাত্রীদের সার্বক্ষণিক তাদের নিজস্ব ভাষায় সেবা দেওয়া হয়। হজ ও জুমার এসব খুতবা মানারাতুল হারামাইন ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে, নির্দিষ্ট একটি ভাষা পছন্দ করার মাধ্যমে যে কোনো সময় শোনার সুযোগ রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি মারা গেছেন

আর্জেন্টাইন সমর্থকদের ফ্রি আইনি সেবার ঘোষণা আইনজীবীর

পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

বিশ্ব পরিবেশ দিবসে সাতক্ষীরায় ব্যতিক্রমী বৃক্ষ পদযাত্রা, পরিবেশ রক্ষার শপথ

হাদির মামলার বাদী হওয়া নিয়ে মিথ্যাচার চলার দাবি বোনের

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ 

হাইওয়ে পুলিশের টহল গাড়িতে ধাক্কা, সার্জেন্টসহ আহত ৫

ডিভোর্স দিয়ে ১০৯ কোটি টাকা পেলেন ভারতীয় বংশোদ্ভূত নারী

গাছের ডালে ঝুলছিল চাকরিচ্যুত সেনাসদস্যের মরদেহ

কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

১১

কখন, কীভাবে দেখবেন বাংলাদেশ-সান মারিনো ম্যাচ

১২

ভিক্ষুকের ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডারকে পুলিশে দিলেন বিএনপি নেতারা

১৩

ফুটবলের ওপারে

১৪

বাংলাদেশের যে তিন চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

১৫

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, আক্রান্ত অধিকাংশ সমকামী

১৬

থেমে নেই ইসরায়েলি বাহিনী, লেবাননে আবারও হামলা

১৭

খেলতে পারবেন না নেইমার

১৮

মার্কিন প্রতিনিধি পরিষদ / ইউক্রেন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস

১৯

নওগাঁয় এনসিপির দুই নেতাকে শোকজ

২০
X