পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

ডুবুরিদের ৩ ঘণ্টার চেষ্টাতেও সন্ধান মেলেনি শিশু নাজিমের

নিখোঁজ শিশু নাজিম। ছবি : সংগৃহীত
নিখোঁজ শিশু নাজিম। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে নিখোঁজ হওয়া ৭ বছরের শিশু নাজিমকে উদ্ধারে ডুবুরিদের টানা তিন ঘণ্টার চেষ্টা ব্যর্থ হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও শিশুটিকে শেষ পর্যন্ত পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি উজানপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু নাজিম মোংলাকুটি উজানপাড়া গ্রামের দিনমজুর আশা মিয়ার ছেলে। সে স্থানীয় শুল্লিপাড়া প্রাইমারি স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে নাজিম তার বড় ভাই স্বাধীনের সঙ্গে ঘাঘট নদীর পাড়ে একটি কলাবাগানে কলা খেতে গিয়েছিল। কলা খেয়ে নদী পার হওয়ার সময় ছোটভাই নাজিমকে কাঁধে করে নদী পার করার চেষ্টা করে স্বাধীন। কিন্তু নদীতে পানি বেশি থাকায় সে মাঝপথে ভারসাম্য হারিয়ে ফেলে। এ সময় ছোটভাই নাজিম ডুবে যায়। স্বাধীন তীরে পৌঁছে চিৎকার দিয়ে ঘটনা সবাইকে জানালে প্রথমে স্থানীয়রা নিজেরাই তাকে উদ্ধারে চেষ্টা চালান।

এদিকে খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও তাদের দলে ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান শুরু করতে পারেননি। পরে রংপুর ফায়ার সার্ভিস থেকে একটি ডুবুরি ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন।

এ বিষয়ে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের টেলিফোন অপারেটর জামিল হোসেন কালবেলাকে জানান, রাত ৯টা পর্যন্ত শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাত বেশি হওয়ায় তারা উদ্ধার অভিযান স্থগিত করেছেন। বুধবার (২০ আগস্ট) উদ্ধার অভিযান চালানো হবে কি না সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১০

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১২

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৩

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৪

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৬

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৭

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৮

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

২০
X